0%

OBC মামলা থেকে সরে রাজ্য, এবার কি খুলছে নিয়োগের জট? ৭ দিনের ডেডলাইন নবান্নের

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ (West Bengal Recruitment) প্রক্রিয়া ঝুলে রয়েছে। কোথায় নিয়োগ আটকে আছে, কোন প্রক্রিয়া কতদূর এগিয়েছে, আর কোথায় কাজ বাকি রয়েছে, সেই সব তথ্য এবার একসঙ্গে জানতে চাইল রাজ্য সরকার। ওবিসি মামলা থেকে সরে দাঁড়ানোর পর বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওবিসি মামলা ও নিয়োগের (West Bengal Recruitment) বর্তমান পরিস্থিতি

রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর শিক্ষা দফতরের অধীনে থাকা বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। যেসব সংস্থার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছে কলেজ সার্ভিস কমিশন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, স্বাস্থ্য নিয়োগ বোর্ড, কো-অপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং যৌথ প্রবেশিকা পরীক্ষার বোর্ড-সহ একাধিক সংস্থা।

সরকার জানতে চেয়েছে, ২২ মে ২০২৪ সালে কলকাতা হাইকোর্টের রায়ের আগে শুরু হওয়া নিয়োগগুলির (West Bengal Recruitment) অবস্থা কী। পাশাপাশি ১০ জুন ২০২৫ থেকে ১৮ মে ২০২৬-এর মধ্যে শুরু হওয়া নিয়োগ এবং ১৮ মে ২০২৬-এর পর শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়াগুলির বর্তমান অবস্থাও জানাতে বলা হয়েছে।

এই পদক্ষেপের আগে সুপ্রিম কোর্টে ওবিসি মামলায় গুরুত্বপূর্ণ মোড় আসে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য মন্ত্রিসভা মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিল প্রত্যাহার করেছে বলে আদালতকে জানানো হয়।

এরপর সুপ্রিম কোর্ট মামলা প্রত্যাহারের অনুমতি দেয়। তবে আদালত জানিয়ে দেয়, এই বিষয়ে কেউ ক্ষতিগ্রস্ত মনে করলে তিনি আলাদা করে আদালতের দ্বারস্থ হতে পারবেন। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত ৭৭টি সম্প্রদায়ের স্বীকৃতি বাতিলের নির্দেশ দেয়। এর মধ্যে ৭৫টি ছিল মুসলিম সম্প্রদায়।

Nabanna

আরও পড়ুনঃ বাড়ছে পুজোর অনুদান! ১ লাখ ১০ থেকে বেড়ে ১লাখ ২০ হাজার? জানুন কারা পাবেন

ওই রায়ের বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার পরে জানায়, তারা আর সেই মামলা চালাবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী মামলাটি প্রত্যাহার করা হয়েছে। এরপরই বিভিন্ন নিয়োগ (West Bengal Recruitment) প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের উদ্যোগ নিল রাজ্য সরকার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker