0%

মিষ্টির দোকানে ছুটতে হবে না, ঘরেই নামমাত্র উপকরণে বানান ছানার জিলিপি

বাংলাহান্ট ডেস্ক : মিষ্টিপ্রিয় বাঙালিদের কাছে পছন্দের মিষ্টির তালিকা লম্বা। বিভিন্ন উৎসব পার্বণ মিষ্টি ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায়। বহু জনপ্রিয় মিষ্টির তালিকায় অন্যতম নাম ছানার জিলিপি (Recipe)। তবে সবসময় দোকান থেকে না কিনে বাড়িতেও বানাতে পারেন এই মিষ্টি।

ছানার জিলিপির সহজ রেসিপি (Recipe)

বাড়িতেই খুব সহজে বানানো যায় ছানার জিলিপি। কীভাবে বানাবেন, কী কী উপকরণ লাগবে, ঝটপট দেখে নিন সহজ রেসিপি-

Easy recipe of chanar jilipi

ছানার জিলিপির উপকরণ:

ছানা- ১ কাপ

ময়দা- ১/৪ কাপ

গুঁড়ো দুধ- ১/৩ কাপ

বেকিং পাউডার- ১/৪ চা চামচ

চিনি- ২ কাপ

এলাচ- ২ টি

ঘি- ২ টেবিল চামচ

সাদা তেল- ১ কাপ

খোয়া ক্ষীর- ১ টেবিল চামচ

আরও পড়ুন : জালে নেই ইলিশ, ভরা মরশুমেও হাহাকার বাংলাদেশে

ছানার জিলিপির প্রণালী: প্রথমে ছানার জল ঝরিয়ে ভালো করে মেখে নিন। এবার ছানার মধ্যে গুঁড়ো দুধ, ময়দা ও বেকিং পাউডার দিয়ে একসঙ্গে মাখতে হবে। মিশিয়ে নিন ১ চামচ ঘি। এবার দশ মিনিট ঢেকে রাখুন ছানার মিশ্রণটি।

আরও পড়ুন : ট্যালট্যালে ঝোল নয়, কাঁচামিঠে আম দিয়ে রাঁধুন মাংস, রইল রেসিপি

এবার মেখে রাখা মণ্ড থেকে লেচি কেটে লম্বা করে সেটাকে গোল করে ঘুরিয়ে জিলিপির (Recipe) আকার দিতে হবে। কড়াইতে তেল বা ঘি গরম করে কম আঁচে একে একে ভেজে তুলুন। অন্য একটি কড়াইতে চিনির রস বানিয়ে তার মধ্যে কয়েকটি এলাচ থেঁতো করে দিয়ে দিন। এবার ভেজে রাখা জিলিপিগুলি দিয়ে দিন রসে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি ছানার জিলিপি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker