0%

বক্সিংয়ে নিশ্চিত আরও দুই পদক, কমনওয়েলথ গেমসে ছুটছে ভারত

পঞ্চম দিনের মতো সোনালি সাফল্য না এলেও কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনটা মন্দ গেল না ভারতের। মঙ্গলবার ২টি পদক নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। শেষ বেলায় জোড়া সাফল্য এল বক্সিংয়ে।

পঞ্চম দিনের শেষেই ভারত্তোলেনে জোড়া পদক পায় ভারত। পুরুষদের ৭৯ কেজি বিভাগে ভাল্লুরি অজয় বাবু রুপো জেতেন, মোট ৩৩০ কেজি ওজন তুলে। অন্যদিকে মহিলাদের ৫৮ কেজি বিভাগে বিন্দিয়ারানি দেবী তোলেন ১৯৯ কেজি ওজন। তিনি ব্রোঞ্জ জিতে নেন। তবে মঙ্গলবার ভারোত্তলেন আশা জাগিয়েও খানিকটা হতাশ করেন নিরুপমা দেবী সেরাম। ফাইনালে উঠেও পদক জিততে ব্যর্থ হন তিনি।

তবে সেই হতাশার সাক্ষী থাকতে হয়নি বক্সিং রিংয়ে। এদিন মহিলাদের ৫৪ কেজি কোয়ার্টার ফাইনালে ভারতের প্রীতি পাওয়ার সেমিফাইনাল উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলেছেন। উত্তর আয়ারল্যান্ডের নিকোল ক্লাইডকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করেন প্রীতি। যার ফলে প্রীতির ব্রোঞ্জজয় নিশ্চিত। সেমিতে জিতলে বদলাবে পদকের রং। একইভাবে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন ভারতের বক্সার প্রিয়া। কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের নিমাহ মিচেলকে হারান তিনি। ফলে প্রিয়াও সেমিতে উঠে পদক নিশ্চিত করে ফেলেছেন।

এই মুহূর্তে ২টি সোনা, ৫টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ পেয়ে ভারত পদক তালিকায় অষ্টম স্থানে রয়েছে। তবে বক্সাররা আরও দুটি পদক নিশ্চিত করে ফেলেছেন। সেই পদকের রং কী হবে, তার উপর পদক তালিকা অনেকটা নির্ভর করবে। এর আগে পঞ্চম দিনে ইতিহাস গড়ে ৬ পদক জিতেছে ভারতীয় দল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker