Mysterious death of a professor at Kharagpur IIT

Kharagpur IIT
খড়গপুর আইআইটি ক্যাম্পাসে এবার অধ্যাপকের রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার হল গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ! মৃতের নাম দীপক রেড্ডি পুল্লগুরম, বাড়ি হায়দরাবাদে। আজ, বুধবার দুপুরে এই ঘটনা সামনে আসে। অধ্যাপকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে ক্যাম্পাসে।




