কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে জোড়া পদক ভারতের! নীরজ জিতলেন রুপো, যশবীর পেলেন ব্রোঞ্জ

সবদিক নিউজ: ২০২৬-এ স্কটল্যান্ডের গ্লাসগোতে সম্পন্ন হওয়া কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026) ভারতের জন্য ক্রমশ স্মরণীয় হয়ে উঠছে। ভারতীয় অ্যাথলিটরা এবারের কমনওয়েলথ গেমসেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। যার ওপর ভর করে এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভারত ২৩ টি মেডেল অর্জন করেছে। বক্সিং থেকে শুরু করে জুডো ও অ্যাথলেটিক্স; প্রতিটি ক্ষেত্রেই ভারতের অ্যাথলিটরা দেশকে গর্বিত করেছেন। এদিকে, পুরুষদের জ্যাভলিন থ্রো-তে ভারত ইতিহাস সৃষ্টি করেছে। ভারতের তারকা ক্রীড়াবিদ নীরজ চোপড়া (Neeraj Chopra) এই মরশুমে নিজের সেরা ৮৫.৮৩ মিটারের থ্রো-র মাধ্যমে কমনওয়েলথ গেমসে রুপো। এদিকে, ভারতের তরুণ অ্যাথলিট যশবীর সিং (Yashvir Singh) তাঁর শেষ প্রচেষ্টায় ৮৫.৪১ মিটারের থ্রো-র মাধ্যমে করে কেরিয়ারের সেরা পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতেছেন। উল্লেখ্য যে, জ্যাভলিনে সোনা জিতেছেন শ্রীলঙ্কার রুমেশ তারঙ্গা পাথিরাগে। তিনি ৮৯.৭৫ মিটারের রেকর্ড থ্রো করেন।
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) জ্যাভলিনে জোড়া মেডেল ভারতের!
শুরুতে এগিয়েছিলেন নীরজ: জানিয়ে রাখি যে, নীরজ চোপড়া শুরুতে এগিয়ে থাকলেও, শ্রীলঙ্কার অ্যাথলিট
রুমেশ তারঙ্গা পাথিরাগের বিশাল এক থ্রো প্রতিযোগিতার সমাপ্তি ঘটায়। নীরজ তাঁর ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু তাঁর শেষ থ্রো-টি ফাউল হয়ে যায়। তা সত্ত্বেও, পোডিয়ামে নীরজ ও যশবীরকে একসঙ্গে দাঁড়াতে দেখে ভারতীয়দের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। ভারতের এই দুই অ্যাথলিট জাতীয় পতাকা হাতে নিয়ে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেন।
HISTORIC DOUBLE PODIUM FOR BHARAT! 🇮🇳
Congratulations, Neeraj & Yash Vir#Cheer4Bharat #CWG2026 #Glasgow2026 pic.twitter.com/w643mI2KgU
— SAI Media (@Media_SAI) July 31, 2026
উল্লেখ্য যে, রুপো জেতার পর নীরজ চোপড়া ANI-কে বলেন, ‘এই জয় এশিয়ান গেমসের স্মৃতি ফিরিয়ে আনল।
যেখানে কিশোর এবং আমি দু’জনেই পদক জিতেছিলাম। আমি সত্যিই খুশি যে যশবীর এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছে।’ নীরজ আরও জানান, ‘একসঙ্গে পোডিয়ামে থাকতে পেরে দারুণ লাগছে। জাতীয় সঙ্গীত শোনাটা সবসময়ই আনন্দের। তাছাড়া, আমি এই মরশুমে আমার সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছি এবং আমার প্রত্যাবর্তনও ভালোভাবে এগোচ্ছে। সামনে আরও প্রতিযোগিতা আছে। তাই আমি খুব খুশি।’
ভারতজুড়ে ৫ লক্ষেরও বেশি 5G টাওয়ার! দেশের ১০০ কোটি মানুষ ব্যবহার করবেন হাইস্পিড ইন্টারনেট
ডেকাথলনে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন তেজস্বিনী শঙ্কর: ভারতের তারকা অ্যাথলিট তেজস্বিনী শঙ্কর পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন। তিনি কমনওয়েলথ গেমসের ইতিহাসে ডেকাথলনে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবেও বিবেচিত হচ্ছেন।
PoK থেকে বালোচিস্তান, সর্বত্রই হিংসাত্মক ঘটনা! ৭ মাসে মৃত্যু ১,৪০০ জনের, সামনে এল ভয়াবহ পরিসংখ্যান
জুডোতে ভারতের ঐতিহাসিক প্রথম জোড়া সোনা জয়: জুডোতেও ভারতের দাপট পরিলক্ষিত হয়েছে। মহিলা জুডোকাও অস্মিতা দে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে কমনওয়েলথ গেমসে জুডোতে প্রথম সোনা জয় করেন। এছাড়াও, পুরুষদের ৬০ কেজি ক্যাটাগরিতে সোনা অর্জন করেন হর্ষ সিং।




