0%

ফ্লোর টেস্ট হলে ২৭৫ আসন পাবে বিজেপি! আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু

সৌভিক মুখার্জী, কলকাতা: এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের জয়জয়কার বিজেপির। ২০৯ আসনে জয়লাভ করে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়েছে গেরুয়া শিবির। এমনকি উপনির্বাচনেও দুটি আসন বেড়েছে বিজেপির। অন্যদিকে রাজ্য রাজনীতিতে চলছে উঠছে ভোট চুরির অভিযোগ। সেই আবহে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জানিয়ে দিলেন, ফ্লোর টেস্ট হলে ২৭৫টি আসন পাবে বিজেপি।

বিজেপিকে নিয়ে বিরাট আত্মবিশ্বাস মুখ্যমন্ত্রীর

চোরবাগান কাণ্ডে নিহতদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন প্রিয়া সমাদ্দারের বাড়িতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে তাঁর পরিবারের সদস্যদের আশ্বাস দেন তিনি। নিউ ব্যারাকপুরের ওই মৃতার পরিবারের লোকদের হাতে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তিনি। তার পাশাপাশি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন। সেখানে থেকে বেরিয়েই মিডিয়ার সামনে বড় ঘোষণা করেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী বলেন, “২০৯টা আসনে জিতেছে বিজেপি। ফ্লোর টেস্ট হলেই ২৭৫। ওদের মধ্যে ৬৪ জন তো হাত তোলার জন্য তৈরি।” এমনকি মুখ্যমন্ত্রী আরও বলেন, “৪৯ বছরের আবর্জনা তো ৬ মাসেই পরিস্কার করা যাবে না। ৬ মাসের মধ্যে ওদের নামও নেই, নিশানাও নেই।” নাম না করে তিনি যে ঋতব্রতপন্থী তৃণমূলকে টার্গেট করলেন তা বলার অপেক্ষা রাখে না।

“আপনারা Gen Z নন” সৌরভ, আশুতোষদের বয়স জেনে তুলোধোনা দিল্লি হাইকোর্টের

প্রসঙ্গত, চোরবাগান কাণ্ডের ক্ষত এখনও কাটেনি। অতিরিক্ত ভিড় এবং বৃষ্টির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং আহত হয়েছেন আরও ২৫ জন। প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া সমাদ্দারের বাড়িতে আজ দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়, ঐদিন সে এবং তাঁর বন্ধু ঠাকুর দেখতে গিয়েছিল। অন্যদিকে তাঁর বাবা বেরিয়েছিল মা এবং বোনকে নিয়ে। কিন্তু মেয়ের আর ফেরা হল না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker