0%

Entertainment Latest Live News Updates: অভয়ার মা’কে এ কী বললেন হিরণ?

Mar 20, 2026 14:34 IST

BJP Celeb Candidate: বিধানসভা ভোটে বিজেপির তারকা চমক! জমজমাট নির্বাচন

প্রথম তালিকায় নাম আসেনি হিরন্ময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণের। তারপর তাকে নানা কটাক্ষ শুনতে হয়েছিল। তবে, গতকালের তালিকায় জানা যায়, তিনি নাকি শ্যামপুর থেকে দাঁড়াচ্ছেন। খড়গপুর সদরের বদলে এবার তিনি শ্যামপুরের প্রার্থী। এবার, বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন রুদ্রনীল ঘোষ। যদিও গতবার তিনি ভোটে হেরেছেন। কিন্তু, এবার হাওড়া শিবপুর থেকে দাঁড়িয়েছেন তিনি। তাই, এবার রুদ্র তারকা প্রার্থী। 

Mar 20, 2026 13:41 IST

Papia Adhikari: টালিগঞ্জে হাইভোল্টেজ লড়াই! পাপিয়া বনাম অরূপ

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Elections 2026) ঘিরে  রাজনৈতিক উত্তাপ চরমে। টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাস।

Mar 20, 2026 13:11 IST

Doreamon Director died: ‘ডোরায়েমন’- এর পরিচালক সুতোমু শিবায়ামা প্রয়াত, শোকস্তব্ধ অ্যানিমেশন জগত

জাপানের অ্যানিমেশন জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ‘ডোরায়েমন’-এর প্রখ্যাত পরিচালক সুতোমু শিবায়ামা আর নেই। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬ মার্চ, ২০২৬-এ ৮৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদ জানিয়েছে অ্যানিমেশন স্টুডিও এশিয়া-ডো (আজিয়া-ডো অ্যানিমেশন ওয়ার্কস)। তাঁর প্রয়াণে বিশ্বজুড়ে অ্যানিমেশন-প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Mar 20, 2026 12:17 IST

Kolkata News Live: উৎকন্ঠা বাংলা জুড়ে

West Bengal SIR 2025: ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলা জুড়ে। শুরু হয়ে গিয়েছে হাইভোল্টেজ প্রচার। এর মধ্যেই ‘অ্যাডজুডিকেশনের’ অধীনে থাকা ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। শনিবারের মধ্যে প্রথম পরিপূরক তালিকা প্রকাশের সম্ভাবনা থাকলেও, ইতিমধ্যেই বহু ভোটার তাঁদের নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা জানতে বুথ লেভেল অফিসারদের (বিএলও) সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

Mar 20, 2026 12:16 IST

West Bengal News Today: ভোটের মুখেই বড় ধামাকা! পোয়াবারো সিভিক ভলান্টিয়ারদের

বিধানসভা নির্বাচনের ঠিক মুখে রাজ্যের কয়েক লক্ষ সিভিক ভলান্টিয়ারের মুখে হাসি ফোটাল নবান্ন। রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের বার্ষিক বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে।

Mar 20, 2026 12:11 IST

Dhurandhar 2: ‘ধুরন্ধর ২’ কি সত্যিই প্রোপাগান্ডা? ধ্রুব রাঠীর পোস্ট ঘিরে ঝড়

এই আবহেই সরব ইউটিউবার ধ্রুব রাঠী (Dhruv Rathee)। আগেই পরিচালক Aditya Dhar-এর ‘ধুরন্ধর’ নিয়ে সমালোচনা করেছিলেন তিনি। এবার সিক্যুয়েল নিয়েও বিস্ফোরক মন্তব্য করে দাবি, “এবার দর্শক বুঝতে পারবে এটি নিছক সিনেমা নয়, বরং প্রোপাগান্ডা।”

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আগের ছবিতে বিষয়টা সূক্ষ্ম ছিল, এবার তা স্পষ্ট। অতিরিক্ত আত্মবিশ্বাসে নির্মাতা নিজেই সব খুলে দিয়েছেন। ভালোভাবে তৈরি প্রোপাগান্ডা আরও বিপজ্জনক, কিন্তু এবার সেটাও নেই!”

Mar 20, 2026 11:51 IST

West Bengal News Live Updates: হাই-ভোল্টেজ প্রচার অভিযানের পরিকল্পনা বিজেপির

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলা জয়ে মরিয়া বঙ্গ বিজেপি। ভোটের আগে জোরদার প্রচার অভিযানে নামতে চলেছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি রাজ্যজুড়ে হাই-ভোল্টেজ প্রচার অভিযানের পরিকল্পনা করেছে। মোট ১৪টি নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Mar 20, 2026 11:25 IST

WB News Live Today: তিন দশক পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর?

West Bengal News LIVE: প্রায় তিন দশক পর ফের রাজ্যের বিধানসভা ভোটে লড়াইয়ের ময়দানে বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার তিনি এক সাংবাদিক সম্মেলন জানান, দলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন মিললে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে আগ্রহী তিনি। যদিও এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। পাঁচবারের লোকসভা সাংসদ অধীর চৌধুরীর কথায়, “আমি কংগ্রেসের একজন সাধারণ কর্মী। দল যে দায়িত্ব দেবে, তা পালন করব। এই মুহূর্তে কংগ্রেসকে লড়াইয়ের ময়দানে এগিয়ে রাখাই প্রধান লক্ষ্য।”

Mar 20, 2026 11:24 IST

West Bengal News Live: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহ, দেশে চরমে LPG সংকট

Fuel Crisis 2026: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে দেশজুড়ে জ্বালানি হাহাকারের মাঝেই সাধারণ মানুষের জন্য এল দুঃসংবাদ। রান্নার গ্যাসের সংকটের পর এবার এক ধাক্কায় অনেকটাই বাড়ানো হলো অটো এলপিজি-র (Auto LPG) দাম। শুক্রবার সকাল থেকেই কার্যকর হয়েছে এই নতুন দর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দু’বার দাম বাড়ায় এবার শহরজুড়ে অটো ভাড়া বৃদ্ধির প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

Mar 20, 2026 11:23 IST

Kolkata News Live: ফের সেই আরজি কর! লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু

Kolkata News: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা ঘটল। হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে যান্ত্রিক গোলযোগের জেরে আটকে পড়ে প্রাণ হারালেন অরূপ বন্দ্যোপাধ্যায় (৫৫) নামে এক ব্যক্তি। অভিযোগ, দীর্ঘ এক ঘণ্টা লিফটের ভেতরে ছটফট করলেও তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি কেউ। শেষ পর্যন্ত যখন লিফট খোলা হয়, ততক্ষণে সব শেষ।

Mar 20, 2026 11:22 IST

Gold Price Today:সোনার বাজারে মহাধস! আকাশছোঁয়া দর থেকে মাটিতে নামল সোনা

Gold price in India: আন্তর্জাতিক ক্ষেত্রের অস্থিরতা এবং ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের আবহে ভারতের বাজারে সোনার দামে ফের ব্যাপক পতন লক্ষ্য করা গেল। শুক্রবার, ২০ মার্চ ২০২৬ সকালে বাজার খুলতেই স্বস্তি পেলেন মধ্যবিত্ত ক্রেতারা। অল ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৪.३৭ শতাংশ বা প্রায় ৭,০০০ টাকা কমে দাঁড়িয়েছে ১,৫৩,৩০০ টাকা (প্রতি ১০ গ্রাম, করসহ)।

Mar 20, 2026 11:22 IST

Bengal News Today: ‘তাজা নেতা’ই কি ভাঙড়ে ISF প্রার্থী?

West Bengal Assembly Election 2026: রাজ্যে বিধানসভা ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে (ISF) যোগ দিয়েছেন তিনি। ফুরফুরা শরিফে গিয়ে নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে এই দলবদল রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Mar 20, 2026 11:21 IST

West Bengal News Live: বিজেপি প্রার্থীকে ঘিরে বিতর্ক তুঙ্গে

বাংলায় দিকে দিকে ভোট যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে। এর মাঝেই পূর্ব বর্ধমানের ভাতাড় বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রচারকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিজেপির প্রার্থী সৌমেন কার্ফার প্রচারে এবার দেখা যাচ্ছে প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী ভোলানাথ সেনের ছবি ও নাম। ভাতাড়ের বিভিন্ন জায়গায় লাগানো ফ্লেক্সে লেখা “ভাতাড়ের রূপকার ভোলানাথ সেন লহ প্রণাম”। যাকে কেন্দ্র করে নিয়ে কংগ্রেস ও তৃণমূলের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

Mar 20, 2026 11:21 IST

OTT-Amazon Prime: স্পাই থ্রিলার থেকে কোর্টরুম ড্রামা, ওটিটিতে বড় চমক! হৃতিক-আলিয়া-কর্তিকের বড় প্রজেক্ট

স্ট্রিমিং দুনিয়ায় বড়সড় ঝড় তুলতে প্রস্তুত একাধিক মেগা প্রজেক্ট। অ্যাকশন, থ্রিলার, ড্রামা থেকে শুরু করে ফ্যান্টাসি- সব ঘরানার গল্প নিয়েই এবার হাজির হচ্ছে আনজামায্ প্রাইমের নতুন ওয়েব সিরিজ ও সিনেমা। বড় তারকা, শক্তিশালী গল্প আর বৈচিত্র্যময় বিষয়বস্তুর মেলবন্ধনে এই লাইনআপ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

দাহাদ সিজন ২:রাজস্থানের প্রেক্ষাপটে তৈরি এই ক্রাইম থ্রিলার আবারও ফিরছে আরও অন্ধকার গল্প নিয়ে। এক কিশোরীর নিখোঁজ হওয়া থেকে শুরু হয়, এক জটিল সিরিয়াল কিলার তদন্ত, যা সমাজের ক্ষমতা, পিতৃতন্ত্র ও বিশেষাধিকার নিয়ে প্রশ্ন তোলে। সোনাক্ষী সিনহা, গুলশান দেবইয়া ও অন্যান্যদের অভিনয়ে এই সিরিজ আরও তীব্র হতে চলেছে।

মির্জাপুর দ্য মুভি:জনপ্রিয় সিরিজ মির্জাপুর এবার বড় পর্দায়। অপরাধ জগতের রাজনীতি, প্রতিশোধ ও ক্ষমতার লড়াই এবার আরও বড় স্কেলে দেখানো হবে। আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠীসহ পরিচিত মুখদের নিয়ে এই প্রজেক্ট ইতিমধ্যেই হাইপ তৈরি করেছে।

Mar 20, 2026 10:28 IST

Hiraan Chatterjee-Abhaya: ভোটের ময়দানে এবার ‘অভয়ার মা’, তাই নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল

সারা দেশ অভয়ার মায়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এক নিষ্পাপ ডাক্তার যাকে এরকম ঘৃণ্যভাবে হত্যা করা হয়, তাকে জাস্টিস দিতে সরব হয়েছিল গোটা দেশ থেকে বিদেশ প্রচুর মানুষ। সেই তিনিই নাকি রাজনীতিতে এসেছেন? নিন্দার ঝড় বয়ে চলেছে সর্বত্র। কিন্তু হিরন চট্টোপাধ্যায় কে যখন এই প্রসঙ্গেই জিজ্ঞাসা করা হলো, তিনি কি উত্তর দিলেন? এই বাংলায় জাস্টিস পাইনি অভয়া। তাহলে কি কেন্দ্রীয় স্তরে এবার তার বিচার হবে?

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker