Rohit Sharma: লর্ডসেই শেষ ODI খেলবেন না রোহিত শর্মা! BCCI-এর অন্দরমহল থেকেই এলো বড় আপডেট

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গত কয়েকদিন ধরে একটি বিশেষ বিশেষ আপডেট মন ভেঙে দিয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team) সমর্থকদের। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ভারতের সকল বড় সংবাদ মাধ্যমগুলি জানিয়ে দিয়েছেন যে বিসিসিআইয়ের (BCCI) চাপে রোহিত শর্মা (Rohit Sharma) লর্ডসের মাঠে নিজের শেষ ওডিআই ম্যাচ খেলতে চলেছেন। আগামী ওডিআই বিশ্বকাপের (2027 ODI World Cup) জন্য কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পরিকল্পনায় আর নেই তিনি।
এই খবরটি প্রকাশ্যে আসা মাত্র দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং রোহিত শর্মার ভক্তরা হাহাকার করে ওঠে। অনেকেই কোচ গৌতম গম্ভীরের ওপর ব্যক্তিগত আক্রমণ শনাতে থাকে। ইগোর সমস্যার কারণে হিটমান কে ভারতীয় দল থেকে ছেঁটে ফেলতে চান তিনি, এমন দাবিও করতে থাকেন অনেকেই।

শুধুমাত্র ভারতীয় দলের ভক্তরাই না, অনেক ক্রিকেট বিশেষজ্ঞরাও এই সিদ্ধান্তের চূড়ান্ত সমালোচনা করেন। অনেকেরই বক্তব্য ছিল যে এটা রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার সঠিক সময় নয়। রোহিতকে বাদ দিতে হলে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরেই সিদ্ধান্ত নিতে হতো বলে মন্তব্য করেছেন অনেক প্রাক্তন ভারতীয় তারকা। বিশ্বকাপের এক বছর আগে এই সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো রোহিতের মতো কিংবদন্তি ক্রিকেটারকে অপমান করা, এমনটা স্পষ্ট ভাবে জানিয়েছেন অনেকে।
আরও পড়ুন: এই ২টি কারণে কোহলিকে রেখে দিলেও রোহিতকে ভারতীয় দল থেকে বাদ দিচ্ছেন গম্ভীর! হতাশ ভক্তরা
তবে আপাতত সেই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন ভারত বনাম ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচটি রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ নয়। সেই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রোহিত ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ। তার কাছ থেকে আশা এই আপডেট শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রোহিত শর্মার ভক্তরা।
আরও পড়ুন: বাদ পড়ছেন রোহিত শর্মা! বিশ্বকাপের আগে শুভমান গিলের নতুন ওপেনিং পার্টনার হিসেবে এই ২ তারকাকে পছন্দ গম্ভীরের
সাইকিয়া বলেছেন, ‘রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমে নানা জল্পনা-কল্পনা চলছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই যে, লর্ডসে রোহিত তার শেষ ম্যাচটি খেলবেন—এমন কোনো আলোচনা হয়নি। রোহিত ওডিআই দলের একজন নিয়মিত সদস্য এবং দলের পরিকল্পনায় যতদিন থাকবেন, ততদিন তিনি খেলা চালিয়ে যাবেন। লর্ডসের ওয়ান ডে ম্যাচটি তার কেরিয়ারের শেষ ম্যাচ হবে না।’




