0%

Sanju Samson: ফের ব্যর্থ সঞ্জু স্যামসন! আর কবে বৈভবকে সুযোগ দেবেন গম্ভীর? প্রশ্ন হতাশ ভারতীয় দলের ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে লজ্জার হারের পর বর্তমানে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় টি-টোয়েন্টি দল (Indian Cricket Team)। কিন্তু আইরিশদের বিরুদ্ধে চূড়ান্ত বিফল ওপেনিং জুটির ওপরেই ভরসা রেখেছেন গৌতম গম্ভীররা। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। কিন্তু টিম ম্যানেজমেন্টের সেই ভরসার মান রাখতে ব্যর্থ হলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসন ড্রেসিংরুমে ফেলেছিলেন মাত্র পাঁচ রান করে। দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতেই ব্যর্থহীন কেরালার এই তারকা ক্রিকেটার। তারপরও শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তাকে মাঠে নামায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এদিনও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ সঞ্জু।

এদিন চেস্টার লে স্ট্রিটের, ‘সিট ইউনিক রিভারসাইড’ স্টেডিয়ামে টসে জিতে যান ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু এদিনও মাঠে চূড়ান্ত অস্বস্তিতে ছিলেন সঞ্জু স্যামসন। মোট ৭ বল খেলে মাত্র ১ রান করে সাকিব মাহমুদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি।

আরও পড়ুন: BCCI কি ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলাবে? বড় মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাস্কার

ভারতের জার্সিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, সেমিফাইনালে ইংল্যান্ড ও ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সঞ্জু। চেন্নাই সুপার কিংস তারকাই ছিলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ পুনর্দখল করার অন্যতম প্রধান কারণ। সেই কারণেই তাকে সহজে দল থেকে বাদ দিতে পারছে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু টানা তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পরও এখন তাকে নিয়ে বড় রকমের প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার

সঞ্জু ব্যর্থ হলেও ভারতের অপর ওপেনার অভিষেক শর্মা ২০ বলে নিজের হাফসেঞ্চুরি সম্পূৰ্ণ করে টানছেন ভারতকে। সঞ্জুর পর ঈশান কিষাণও খাতা না খুলে ড্রেসিংরুমে ফেরেন। কিন্তু অধিনায়ক শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে লড়ছেন অভিষেক। অনেকেই পরামর্শ দিচ্ছেন যে অভিষেক শর্মার সঙ্গে বৈভবকে মাঠে দেখার সময় এবার অন্তত হয়ে গিয়েছে। গৌতম গম্ভীর এবং ভারতের টিম ম্যানেজমেন্ট সেই দাবি পূরণ করেন কিনা তা জানতে অপেক্ষা আর কয়েকটা দিনের।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker