West Bengal government takes initiative to provide stalls, godowns free of charge to the unemployed

বেকারদের কর্মসংস্থানের জন্য বড় পদক্ষেপের চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। ২৫-৩০ শতাংশ সরকারি গোডাউন, ৪৫০টি সরকারি স্টল অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই সব গোডাউন ও স্টলে ব্যবসা করার জন্য বেকার যুবক, যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছে আবেদন জানানো হবে। শনিবার এগ্রিকালচার এবং মার্কেটিং দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণিসম্পদ বিকাশ ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ।
এই বিষয়ে আরও খবর
আজ বৈদ্যবাটি দিল্লি রোডে সংলগ্ন নেতাজি সুভাষ ট্রেনিং ইন্সটিটিউটে রাজ্যের এগ্রিকালচার এবং মার্কেটিং দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করেন দিলীপ। বৈঠক শেষে তিনি জানান, রাজ্যজুড়ে একাধিক মার্কেট প্লেস রয়েছে। সেসব জায়গার ট্যাক্সের টাকায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বেতন চলে। সরকারি টাকায় রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় গোডাউন, স্টল তৈরি হয়েছে। এর মধ্যে অনেক অব্যবহৃত রয়েছে। মার্কেট তৈরি হলেও উদ্বোধনের অপেক্ষায় ৫-৭ বছর ধরে পড়ে রয়েছে। প্রায় ১৬০০ সরকারি স্টল রয়েছে, এর মধ্যে ৪৫০ স্টল ব্যবহার হয়নি। এই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দিলীপ জানান, যে সব এলাকায় ভাড়া পাওয়া যাচ্ছে না সেখানে এই স্টল, গোডাউনে বেকার যুবক, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবসা করার আবেদন জানানো হবে। বিনা ভাড়ায় এই প্রস্তাব দেওয়া হবে বলেও জানান দিলীপ। এবিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এর পাশাপাশি কোনও জেলায় দপ্তরের কর্মচারী বেশি আছে আবার কোথাও কম আছে। কীভাবে সমন্বয় রেখে কাজ করা হবে সেই নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও কাজ বাড়ানো, রোজগার বাড়ানোর বিষয়ে এগ্রিকালচার, মার্কেটিং ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন দিলীপ। সফলভাবে সুফল বাংলার স্টল চালাতে পদক্ষেপ করার উদ্যোগ নিচ্ছে সরকার। সরাসরি চাষিদের থেকে সবজি কিনে মার্কেটে বিক্রি করায় কম দামে টাটকা সবজি পাবে মানুষ।
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



