0%

অন্নপূর্ণা যোজনা টাকা পাননি ? ফের আবেদনকারীদের তথ্য খতিয়ে দেখছে প্রশাসন

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনায় এখনও প্রায় এক লক্ষ আবেদনকারী এই অর্থ পাননি। এতে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রশাসন জানিয়েছে, আবেদন বাতিল হয়নি। তথ্য যাচাইয়ের কাজ শেষ হলেই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) যাচাইকরণ

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্লকস্তরের আধিকারিকরা এখন বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথি ও তথ্য মিলিয়ে দেখছেন। আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক কি না, কোনও ভুল বা অসঙ্গতি রয়েছে কি না এবং সংশ্লিষ্ট ব্যক্তি প্রকল্পের নির্ধারিত শর্ত পূরণ করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় অন্নপূর্ণা যোজনার জন্য মোট প্রায় ১১ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে প্রায় ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা করে পৌঁছে গিয়েছে।

বাকি আবেদনকারীদের ক্ষেত্রে কিছু তথ্য নিয়ে সংশয় তৈরি হওয়ায় আপাতত অর্থ ছাড়া হয়নি। গত ১ জুলাই জেলার অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছিল। কিন্তু একাংশের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল থাকায় টাকা জমা পড়েনি। আবার কিছু আবেদনপত্রে দেওয়া তথ্য নিয়েও প্রশাসনের সন্দেহ তৈরি হয়েছে। সেই কারণেই সংশ্লিষ্ট আবেদনগুলি পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Government re-examining Annapurna Yojana applicants' details

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? অগাস্টের ৩০০০ টাকা পাওয়ার আগে অবশ্যই চেক করুন স্ট্যাটাস

জানা গিয়েছে, এই যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর যোগ্য আবেদনকারীদের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন মিললেই তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। অর্থাৎ, যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছয়নি, তাঁদের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। যাচাই প্রক্রিয়া শেষ হলেই যোগ্য উপভোক্তারা প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন বলে প্রশাসনের আশা।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker