0%

আছে সরকারি গ্যারান্টি, চোখ বুজে বিনিয়োগ করা যায় পোস্ট অফিসে, কোন স্কিমে সবথেকে বেশি রিটার্ন?

নয়া দিল্লি: টাকা জমানো বা বিনিয়োগের এখন বিভিন্ন উপায় আছে। তবে এখনও অনেকে বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস ( Post Office)-কেই চোখ বন্ধ করে ভরসা করেন। সরকারি এই প্রতিষ্ঠানে যেমন বিনিয়োগে আর্থিক সুরক্ষা আছে, তেমনই মোটা অঙ্কের রিটার্নও পাওয়া যায়। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম নির্ভরযোগ্য অপশন হল পোস্ট অফিসের স্কিম। পোস্ট অফিসের কোন স্কিমে বিনিয়োগ করলে, কত লাভ হবে, জেনে নিন-

কেন্দ্রীয় সরকার এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য পোস্ট অফিসের প্রকল্পের জন্য বার্ষিক ৮.২ শতাংশ সুদ ঘোষণা করা হয়েছে। প্রবীণ নাগরিক থেকে শুরু করে সন্তানের জন্য বিনিয়োগ করা যায় পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে।

প্রবীণ নাগরিকদের জন্য সঞ্চয় প্রকল্প-

পোস্ট অফিসে প্রবীণ নাগরিকদের জন্য সঞ্চয় প্রকল্প রয়েছে। বর্তমানে পোস্ট অফিসে সর্বোচ্চ সুদ পাওয়া যায় প্রবীণ নাগরিকদের স্কিমেই। বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয় এই স্কিমে। ত্রৈমাসিক হারে সুদ দেওয়া হয়, যা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আয়ের একটি নিয়মিত উৎস হয়ে উঠতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা-

কন্যা সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পোস্ট অফিসে রয়েছে সুকন্যা সমৃদ্ধি স্কিম। এতে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এই অ্যাকাউন্টে সর্বনিম্ন বার্ষিক ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। অ্যাকাউন্টটির মেয়াদ ১৫ বছর হয়। কন্যা সন্তানের ২১ বছর বয়সে এই স্কিম ম্যাচুওর হয়।

জাতীয় সঞ্চয় সার্টিফিকেট-

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) বিনিয়োগকারীদের ৭.৭ শতাংশ বার্ষিক হারে সুদ পাওয়া যায়। ৫ বছর মেয়াদ এই স্কিমের। এই প্রকল্পে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে গণনা করা হয় এবং মেয়াদ পূরণ হওয়ার পর সেই টাকা পাওয়া যায়। যেসব বিনিয়োগকারী কর বাচানোর পাশাপাশি নিরাপদ বিনিয়োগে লাভ করতে চান, তাদের জন্য এটি একটি ভালো অপশন।

মান্থলি ইনকাম স্কিম-

পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিম (এমআইএস)-ও রয়েছে। এটি তাদের জন্য উপযোগী, যারা বিনিয়োগের বিনিময়ে নিয়মিত মাসিক আয় করতে চান। এই স্কিমটি বর্তমানে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এতে ৫ বছরের একটি লক-ইন পিরিয়ড রয়েছে।কম ঝুঁকিতে বিনিয়োগের জন্য এটি উপযুক্ত।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker