0%

ইছামতীতে ঐতিহ্যবাহী বিসর্জন ঘিরে দর্শনার্থীদের ঢল, আঁটোসাঁটো নিরাপত্তা টাকিতে

SOBDIK NEWS: দেখতে দেখতে শেষ দুর্গাপুজো। মা দুর্গার কৈলাসে ফেরার পালা। আজ দশমী (Durga Puja 2026)। আর ঘন্টা কয়েক পরেই টাকির ইছামতী নদীতে প্রতিমা বিসর্জন শুরু হবে। প্রতি বছরই ইছামতী নদীতে এই বিসর্জন দেখতে পর্যটকদের ঢল নামে। সেই ভিড়ের কথা মাথায় রেখেই এবার আগে থেকে নিরাপত্তা ব্যবস্থায় জোর দিয়েছে প্রশাসন।

টাকি শহরে (Durga Puja 2026) বাড়িয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা

বিসর্জনের আগে টাকি শহর ও ইছামতী নদীর সংলগ্ন এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। নদীর পাড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। পর্যটক ও সাধারণ মানুষের ভিড় সামলাতে এই ব্যারিকেড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নদীর পাড়ে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন থাকবে বলে খবর।

Police increased security for ichhamati immersion of Durga Puja 2026

এলাকা পরিদর্শন পুলিশের: বিসর্জন ঘিরে কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা ঘটে তার জন্য নিরাপত্তার দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার প্রতিও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। টাকির বিসর্জনস্থলের পাশাপাশি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কর্তব্যরত পুলিশ কর্মীদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ‘এই দুঃখের কোনও ক্ষতিপূরণ হয় না’, চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছর ভিড় জমান পর্যটকরা: ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী ইছামতী নদীতে প্রতি বছরই ঐতিহ্যবাহী বিসর্জন (Durga Puja 2026) দেখতে ভিড় জমান বহু মানুষ। এপার বাংলা ও ওপার বাংলার পুজোর ভাসান হয় ইছামতীতে। এই বিসর্জন ঘিরে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তায় কোনোরকম ফাঁক রাখতে রাজি নয় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন : ব্যাট হাতে অনবদ্য ছন্দে, তাও এই তারকাকে সুযোগ দিচ্ছেন না গম্ভীর! কবে চোখ খুলবে BCCI-এর

বিসর্জনকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে টাকি। কোনোরকম বিশৃঙ্খলা যাতে না ঘটে তা নিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker