0%

‘এই ১ মাসের মধ্যে…’! সই জাল কাণ্ডে অভিষেককে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার সই জাল কাণ্ডে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। আগেই এই ঘটনায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার এই মামলায় তাঁকে সাময়িক স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আরও এক মাসের জন্য তৃণমূল সাংসদের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়াল আদালত।

আপাতত স্বস্তিতে অভিষেক | (Abhishek Banerjee)

শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ বলেন, আরও এক মাসের জন্য অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হচ্ছে। এই সময়কালের মধ্যে তাঁর বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ জুলাই।

আরও পড়ুনঃ বেকারভাতা যুবশক্তির টাকা পেতে ‘এই’ নথি লাগবেই? কালেক্ট করতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভিড়

বিধানসভা ভোটের ফল ঘোষণার পর সই জাল কাণ্ডের সূত্রপাত। জানা যায়, তৃণমূলের কয়েকজনের বিধায়কের তরফেই সই জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। রাজ্য বিধানসভার স্পিকার সচিবালয়ে অভিযোগ জমা পড়ে। এরপর এফআইআর হয়।

প্রথমে হেয়ার স্ট্রিট থানা এই ঘটনার তদন্ত শুরু করেছিল। পরবর্তীতে সিআইডির হাতে তদন্তভার যায়। সই জাল কাণ্ডে তাঁদের তরফে অভিষেককে একাধিকবার তলবও করা হয়েছিল। শুরুতে হাজিরা এড়াচ্ছিলেন তিনি। শেষে জল গড়ায় হাইকোর্ট অবধি।

উচ্চ আদালত নির্দেশ দেয়, তৃণমূল সাংসদকে ভবানীভবনে হাজিরা দিতে হবে। একইসঙ্গে রক্ষাকবচও দেওয়া হয়। হাইকোর্ট জানায়, অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আজ সেই রক্ষাকবচের মেয়াদ আরও এক মাসের জন্য বাড়ালেন বিচারপতি চন্দ।

Abhishek Banerjee

রাজ্যে পালাবদলের পর থেকে বেশ চাপে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে, দায়ের হয়েছে এফআইআর। সম্প্রতি ডিজে কাণ্ডে কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এবার সই জাল কাণ্ডে তাঁকে সাময়িক স্বস্তি দিল হাইকোর্ট।

অভিষেককে আরও এক মাসের রক্ষাকবচ দিয়েছে উচ্চ আদালত। এই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই নির্দেশের ফলে তৃণমূল সাংসদের চাপ খানিকটা কমল বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker