গুরুতর অসুস্থ টুটু বোস, ভেন্টিলেশনে রয়েছেন মোহনবাগান রত্ন, উদ্বেগে অনুরাগীরা

গুরুতর অসুস্থ টুটু বোস। জানা গিয়েছে, সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত থেকে এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি টুটুবাবুর। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। মোহনবাগান ও ফুটবলের অন্যতম প্রাণপুরুষের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগে রয়েছেন অনুরাগীরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ফোন করে খোঁজ নিয়েছেন।
জানা গিয়েছে, সোমবার সন্ধেয় অসুস্থ হয়ে পড়েন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস ওরফে টুটু বাবু। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও জ্ঞান ফেরেনি টুটু বাবুর। তাঁর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজখবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোন করে টুটুবাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নিয়েছেন। কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
শেয়ার
লিংক



