ছোলার ডাল সেদ্ধ করতে সময় লাগছে? জেনে নিন মিনিটে কাজ সেরে ফেলার কৌশল

বাংলা হান্ট ডেস্ক: বাঙালি বাড়িতে ছোলার ডালের কদর আলাদাই থাকে। তবে অনেক সময় দেখা যায় এই ডাল রান্না করতে গিয়ে হিমশিম খেতে হয়। কারণ ছোলার ডাল ঠিকমতো সেদ্ধ না হলে পরে তার স্বাদ সেরকমভাবে পাওয়া যায় না। তবে আজকের প্রতিবেদনা রইল কিভাবে আপনি ঘরোয়া টোটকায় অল্প সময়ের মধ্যেই ছোলার ডাল ভালোভাবে সিদ্ধ করে নিতে পারবেন (Cooking Tips)
ঘণ্টার অপেক্ষা নয়, এই ট্রিক মেনে ছোলার ডাল হবে দ্রুত নরম (Cooking Tips)
ছোলার ডাল সিদ্ধ করতে গেলে আমরা প্রেসার কুকার ব্যবহার করে থাকি। এবার ছোলার ডাল সিদ্ধ করার সময় প্রেসার কুকারের মধ্যে একটু পরিষ্কার আসতে সুপারি বা ছোট্ট একটি তামার কয়েন দিয়ে দিন। প্রথমে শুনলেও অবাক লাগলে এতেই কাজ হবে (Cooking Tips)। এটি ব্যবহার করলে পারে আপনার সহজেই ছোলার ডাল সেদ্ধ হয়ে যাবে প্রেসার কুকারে।

আরও পড়ুন: একঘেয়ে চিকেন নয়, কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু রান্না, প্রণালী রইল
এছাড়াও ডাল সেদ্ধ করার সময় কুকারের জলের মধ্যে ১টি সুপুরি বা তামার ছোট টুকরো ধুয়ে ছেড়ে দিন। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে সিটি দিন।
তবে দেখবেন, অন্যদিনের তুলনায় অর্ধেক সময়েই ছোলার ডাল একদম নিখুঁতভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর সুপুরি বা তামাটি তুলে ফেলে দিন।
তামা খুব দ্রুত তাপ পরিবহন করতে পারে। জলের ফুটন্ত তাপমাত্রাকে এটি ডালের ভেতরের অংশ পর্যন্ত সমহারে পৌঁছে দেয়। অন্যদিকে, সুপুরির মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান জলের ক্ষারত্ব কমাতে সাহায্য করে (Cooking Tips)।




