0%

দীর্ঘ অসুস্থতার লড়াই শেষ, ৭১ বছরে প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক মুকুল রায়!

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতিতে বড় শূন্যতা। প্রয়াত হলেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা মুকুল রায় (Mukul Roy)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার গভীর রাতে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭১ বছর। ছেলে শুভ্রাংশু রায় বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন।

জাতীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা ছিল মুকুল রায় (Mukul Roy)

মুকুল রায় (Mukul Roy) একসময় তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই দলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্য ও জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা ছিল তাঁর। দেশের রেল মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি।পরবর্তীকালে দলের সঙ্গে মতভেদের জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। তবে নির্বাচনের কিছুদিন পরেই আবার পুরনো দল তৃণমূলে ফিরে আসেন।

এই প্রত্যাবর্তনের পরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের দাবিতে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিধানসভার স্পিকার তাঁর পদ খারিজ করতে অস্বীকার করলে বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট বিধায়ক পদ খারিজের নির্দেশ দিলেও সুপ্রিম কোর্ট মানবিক দিক বিবেচনা করে সেই নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।

গত কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে ছিলেন মুকুল রায় (Mukul Roy)। ছেলে শুভ্রাংশু রায় এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাত প্রায় দেড়টা নাগাদ তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি তখন কাঁচরাপাড়ায় ছিলেন এবং সেখান থেকে কলকাতায় রওনা দেন। হাসপাতালে পৌঁছে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে বলে জানান তিনি।

Mukul Roy Passes Away at 71 After Prolonged Illness

আরও পড়ুনঃ দোলে ফ্রি-তে LPG গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার, কীভাবে মিলবে সুবিধা?

বর্ষীয়ান এই নেতার (Mukul Roy) প্রয়াণে শাসক ও বিরোধী, দুই শিবির থেকেই শোকবার্তা আসতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলা আজ নানা মহলে স্মরণ করা হচ্ছে। বাংলার এই গুরুত্বপূর্ণ রাজনীতিকের বিদায়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker