0%

ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা! আন্তর্জাতিক ক্রিকেট ‘উদ্ধারে’ বড় সিদ্ধান্ত জয় শাহর আইসিসি’র

আইপিএলের রমরমা। বিশ্বজুড়ে একই সঙ্গে চলছে একাধিক টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। যার জেরে একঘরে হয়ে পড়ছে দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজ। কীভাবে বার্ষিক ক্যালেন্ডারে দু’টোর একটা সমঝোতা করা যায়। সেই নিয়ে ভাবনাচিন্তা শুরু করল আইসিসি (ICC)। যার চেয়ারম্যান জয় শাহ। দু’টোকে একসঙ্গে চলার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে জয় শাহর বোর্ড।

বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। আইসিসি’ও একাধিক পদক্ষেপ নিয়ে তুলনায় ছোট দেশগুলোতে ক্রিকেটের মাদকতা ছড়িয়ে দিতে চায়। কিন্তু তাতে সমস্যা অনেকগুলো। আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রাম ও দ্বিপাক্ষিক সিরিজগুলোকে পর্যাপ্ত সময় ও সুযোগ দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে ভারতে আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আমিরশাহীতে ফ্র্যাঞ্চাইজি লিগ চলে। এর মধ্যে বছর শেষে জুড়ছে ইউরোপ টি২০ প্রিমিয়ার লিগ।

ছোট দেশগুলোর প্লেয়াররা টাকার জন্য ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিচ্ছেন। এমনকী হেনরিক ক্লাসেন, সুনীল নারিনের মতো ক্রিকেটাররা পর্যন্ত আর্ন্তজাতিক ক্রিকেট ছেড়ে দিচ্ছেন। ফলে আইসিসি’র সার্বিক পরিকল্পনা বাধা পেয়েছে। এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে বোর্ড উদ্বিগ্ন। বর্তমান আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সমন্বয় ঘটানোর জন্য একটি কমিটি তৈরি করা হচ্ছে।’

খেলোয়াড়দের লভ্যতা, দায়বদ্ধতা ও ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার বাণিজ্যিক বৃদ্ধির ভারসাম্য রক্ষা করতে আইসিসি হিমশিম খাচ্ছে। এক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের দায়বদ্ধতাকেই আগে রাখছে আইসিসি। পাশাপাশি একটি মরশুমে কতগুলো লিগে অংশ নিতে পারবে, তার সীমা নির্ধারিত হতে পারে। তবে ভারত এক্ষেত্রে ব্যতিক্রম। কারণ ভারতীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা বিদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারে না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker