0%

ভারতে একাধিক জঙ্গি হামলার মূলচক্রী, লস্কর প্রতিষ্ঠাতা হামজা লাহোরে গুলিতে ঝাঁজরা!

লস্কর-এ-তইবার প্রতিষ্ঠাতা সদস্যদের একজন, ভারতে একাধিক জঙ্গি হামলার অন্যতম মূলচক্রী আমির হামজার উপর হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। লাহোরের রাস্তায় সংবাদমাধ্যমের অফিসের সামনে হামজার উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

এই নিয়ে গত এক বছরে দ্বিতীয়বার হামলা হল মোস্ট ওয়ান্টেড জঙ্গির উপরে। গত বছর মে মাসে নিজের বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ হামলা চালায় হামজার উপরে। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় পাক সরকারের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছিল কুখ্যাত জঙ্গির। যদিও এই বিষয়ে প্রকাশ্যে নীরব ছিল প্রশাসন। এর পরেও লস্কর প্রতিষ্ঠাতার উপর নতুন করে প্রাণঘাতী হামলা হল। এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কে বা কারা এই হামলা চালাল।

প্রসঙ্গত, হাফিজ সইদের সঙ্গে মিলে লস্কর-এ-তইবা প্রতিষ্ঠা করে আমির হামজা। দুনিয়াজুড়ে একাধিক নাশকতায় নাম জড়িয়েছে তার। ভারতে জঙ্গি হামলাতেও তার সংযোগ পাওয়া যায়। হামজা ‘আফগান মুজাহিদিন’ নামেও পরিচিত। জঙ্গি গোষ্ঠীর তাত্ত্বিক নেতা বলা হয় তাকে। জ্বালাময়ী ভাষণ এবং আলোড়ন সৃষ্টিকারী লেখালেখির জন্য পরিচিত। লস্করের মুখপাত্রের নিয়মিত লেখক হামজা। একাধিক বই রয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্য ২০০২ সালে প্রকাশিত ‘কাফিলা দাওয়াত অউর শাহদত’। উল্লেখ্য, ভারতের পাশাপাশি আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে লস্কর জঙ্গি আমির হামজা।

সর্বশেষ খবর

শেয়ার

লিংক

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker