0%

ভোটের আগে তৃণমূলের জোর প্রস্তুতি, কালীঘাটে টানা বৈঠক, কী নিয়ে হল আলোচনা?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Election) দরজায় কড়া নাড়ছে। ভোটার তালিকার সংশোধনের কাজ শেষ হলেই জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতে পারে বলে খবর। হাতে সময় কম। তাই শাসক-বিরোধী সব দলই এখন প্রস্তুতিতে ব্যস্ত। কালীঘাটেও একের পর এক বৈঠক চলছে।

প্রার্থী তালিকা নিয়ে কালীঘাটে আলোচনা (West Bengal Election)

সূত্রের খবর, বুধবার ও বৃহস্পতিবার কালীঘাটে একাধিক বৈঠক হয়েছে। মূল আলোচনার বিষয় ছিল প্রার্থী তালিকা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই প্রার্থীদের নাম চূড়ান্ত করতে চাইছেন। এই বিষয়ে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেই রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। ভোটের (West Bengal Election) আগে কৌশল ও প্রার্থী বাছাই নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

নবীন না পুরনো মুখ?

প্রশ্ন উঠছে, এবার প্রার্থী তালিকায় কাদের গুরুত্ব দেওয়া হবে? পুরনোদের রাখা হবে, না কি নতুন মুখ আনা হবে? দলীয় সূত্রে খবর, বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে। তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে। ভোট (West Bengal Election) ঘোষণা হলেই তা প্রকাশ করা হবে। পাঁচ বছর আগে যাঁরা টিকিট পেয়েছিলেন, তাঁদের অনেকের ক্ষেত্রেই এবার অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন ও পরিচিত মুখদেরও সুযোগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

বায়োডাটা জমা দেওয়ার বক্স কেন?

তৃণমূল ভবনে বায়োডাটা জমা দেওয়ার জন্য একটি বিশেষ বক্স রাখা হয়েছে। দলের যে কোনও সদস্য নির্দিষ্ট বিধানসভা থেকে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন। তবে যখন তালিকা প্রায় তৈরি, তখন এই বক্স কেন? রাজনৈতিক মহলের মতে, সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই এই ব্যবস্থা। সেই তথ্যের ভিত্তিতে আইপ্যাক একটি মূল্যায়ন রিপোর্ট তৈরি করবে। তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Trinamool Congress Rajya Sabha Shuffle Before Assembly Polls

আরও পড়ুনঃ পাহাড়ে গেরুয়া শিবিরে বড় ভাঙন! বিজেপি ছেড়ে তৃণমূলে কার্শিয়াং বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা

নয়াদিল্লি সূত্রে খবর, ২ মার্চ বাংলার ভোট (West Bengal Election) ঘোষণা হতে পারে। চলতি বছর তিন দফায় ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে দু’দফায় এবং উত্তরবঙ্গে এক দফায় ভোট হতে পারে বলে শোনা যাচ্ছে। সময় কম। তাই শাসক ও বিরোধী, দুই পক্ষই এখন জোর প্রস্তুতিতে। প্রার্থী তালিকা প্রকাশ হলেই স্পষ্ট হবে, কারা নামছেন ভোটের লড়াইয়ে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker