0%

মাতৃভাষা দিবসে বিশেষ আয়োজন, রবির গল্পে মীরের নিবেদন ‘সমাপ্তি’

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day)। বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা সেই তরুণদের স্মরণে মাথা নত করার দিন। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও আবেগের ধারক। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যে রক্ত ঝরেছিল, তার প্রতিটি বিন্দু আজও বাংলা ভাষার অস্তিত্বকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে রেখেছে। ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় নিজের শিকড়কে আঁকড়ে ধরার শক্তি কত গভীর।

এই বিশেষ দিনে মীর আশরাফ আলি সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় লিখেছেন, আজ রাত ঠিক ৯টায় , ঠেক ফিরে যাবে তাঁর কাছে, যাঁর কাছে আমাদের সবার সহজপাঠের হাতেখড়ি। আসছে রবি ঠাকুরের ‘সমাপ্তি’।

মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েই আজ গপ্প মীরের ঠেকে থাকছে রবি ঠাকুরের ‘সমাপ্তি’।

  • Feb 21, 2026 18:25 IST

    Do Deewane Seher Mein movie review: রম-কম নাকি ক্লান্তিকর ড্রামা? হতাশ করল ‘দো দিওয়ানে সেহের মে’

    চেহারা দিয়ে মানুষকে বিচার করা যে কতটা ভ্রান্ত, সেই একক ভাবনাকেই কেন্দ্র করে গড়ে উঠেছে দো দিওয়ানে সেহের মে। কিন্তু যে ধারণাটি তাত্ত্বিকভাবে গভীর হতে পারত, সেটিই আড়াই ঘণ্টার পর্দাজুড়ে বিস্তৃত হয়ে, শেষ পর্যন্ত এক ক্লান্তিকর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। ছবিটি দেখতে দেখতে দর্শক যেন সেই মুহূর্তগুলো গুনতে থাকেন, যখন দুই প্রধান চরিত্রের মধ্যে সত্যিকারের ‘স্পার্ক’ তৈরি হয়। 

  • Feb 21, 2026 16:43 IST

    Elvish Yadav: সাপের বিষ মামলায় এলভিশ যাদবকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

    ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে সাপের বিষ ব্যবহারের অভিযোগে দায়ের হওয়া মামলাটি নতুন মোড় নিয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণে। নভেম্বর ২০২৩-এ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং ১৭ মার্চ, ২০২৪-এ উত্তরপ্রদেশের নয়ডায়, একটি কথিত রেভ পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। যদিও পরবর্তীতে তিনি জামিন পান, মামলাটি এখনও বিচারাধীন। বুধবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে, এই ঘটনায় বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের অধীনে আনা অভিযোগ তারা গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে।

  • Feb 21, 2026 15:19 IST

    একুশের আবেগে ভাসলেন চঞ্চল-জয়া, মাতৃভাষা দিবসে বিশেষ বার্তা

    ২১ফেব্রুয়ারি মানেই, মাতৃভাষাকে অনন্য শীর্ষে পৌঁছে দেওয়ার লড়াই। বাংলাদেশে আজকের দিনে নানা ধরণের অনুষ্ঠান হয়ে থাকে। যদিও ২১ মনে করায় সেই নিরন্তর সংগ্রাম, আজকের দিনে যখন পাশ্চাত্যকে আপন করার ইচ্ছে ক্রমবর্ধমান, তখন ২১ বারবার মনে করায়, মোদের গরব মোদের আশা – আ মরি বাংলা ভাষা। আর সেই বিশেষ দিনেই দুই বাংলার দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী এবং জয়া এহসান কী জানালেন?

  • Feb 21, 2026 15:03 IST

    Dev: বাস্তব নায়কের গল্পে দেব, মানবিকতার অনন্য কাহিনি বড় পর্দায়

    টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev)-কে একেবারে নতুন লুকে দেখা যাচ্ছে। তাঁর আসন্ন ছবি বাইক অ্যাম্বুল্যান্স দাদা-র শুটিং এখন জোরকদমে চলছে। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে গড়তে তিনি যে সবসময় প্রস্তুত, তা আবারও প্রমাণ করলেন দেব। নিজের লুক পরিবর্তন প্রসঙ্গে অভিনেতা বলেন, তিনি প্রতিটি ছবির জন্যই আলাদা করে প্রস্তুতি নিতে ভালোবাসেন। তবে এই ছবিটি তাঁর কাছে বিশেষ, কারণ এটি এমন এক বাস্তব নায়কের জীবনকাহিনি, যার মানসিকতা, সংগ্রাম এবং মানবিকতার গভীরতা ফুটিয়ে তুলতে হলে চরিত্রের একেবারে কাছাকাছি পৌঁছনো জরুরি। সেই ভাবনা থেকেই এই নতুন লুক।

  • Feb 21, 2026 13:42 IST

    Rani Mukherjee: ‘আমি বাঁচব না এগুলো ছাড়া’, অকপট স্বীকারোক্তি বঙ্গ তনয়া রাণীর

    অভিনেত্রী   রানী মুখোপাধ্যায় যতই বলিউডে কাজ করুন না কেন, তিনি কিন্তু আদ্যোপান্ত বাঙালি। কিছুদিন আগেই শহর কলকাতায় এসেছিলেন এক বিশেষ অনুষ্ঠানে। তার আগে কালীঘাত মন্দিরে মাসি দেবশ্রীকে নিয়ে পুজো দেন তিনি। সাধারণত মুখুজ্জে বাড়ির আরেক কন্যে কাজল তিনি বাংলা বলতে না পারলেও রাণী একেবারেই আলাদা। তিনি বাংলা ভাষার সঙ্গে সঙ্গে বাংলার খাবার ছাড়া থাকতে পারেন না। 

  • Feb 21, 2026 13:14 IST

    Assi Box Office Collection: কোর্টরুম ড্রামা ‘অ্যাসি’ স্লো স্টার্ট, উইকএন্ডে ঘুরবে ভাগ্য?

    অ্যাসি (Assi) মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে আশানুরূপ সাড়া পেল না। অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) এবং পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha) তৃতীয়বারের মতো একসঙ্গে কাজ করেছেন এই আদালতকেন্দ্রিক নাট্যধর্মী ছবিতে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বাসযোগ্য জুটি ও শক্তিশালী অভিনয়শিল্পী থাকা সত্ত্বেও প্রথম দিনে সংগ্রহ করেছে মাত্র ১ কোটি টাকা।

  • Feb 21, 2026 12:39 IST

    Kamal Haasan-Rajinikanth: পাঁচ দশক পর ঐতিহাসিক পুনর্মিলন, উচ্ছ্বাসে ভক্তরা

    একটি পোস্টারে দেখা যাচ্ছে একটি ভিন্টেজ কালো মার্সিডিজ–বেন্‌জ গাড়ি। তার সঙ্গে ট্যাগলাইন “কেউ নিয়ম তৈরি করেন, কেউ শুধু শাসন করেন।” আর দুই সেট আদ্যক্ষর কেএইচ ও আরকে। এই দুই অক্ষরই ভক্তদের উন্মাদনায় ভাসিয়ে দিয়েছে। প্রায় অর্ধশতাব্দী আগে প্রথমবার একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো কমল হাসান (Kamal Haasan) ও রজনীকান্ত (Rajinikanth) আবার ফিরছেন একসঙ্গে।  

  • Feb 21, 2026 11:55 IST

    Raj-Subhashree: রাজ চক্রবর্তীর জন্মদিনে শুভশ্রীর হৃদয়ছোঁয়া বার্তা

    আজ রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র জন্মদিন, আর এই বিশেষ দিনে ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁর জীবনসঙ্গিনী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ হৃদয়ছোঁয়া ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, “ঈশ্বর জানতেন আমাদের একে অপরের প্রয়োজন। আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি আমার জীবনে ঘটে যাওয়া সেরা বিষয়। শুভ জন্মদিন, আমার ভালোবাসা।”

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker