0%

‘মাথা ফাথা সব খারাপ হয়ে গেছে!’ রচনা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ শংকর চক্রবর্তীর

 বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে একজন মানুষই সব থেকে বেশি আলোচনায় রয়েছেন। তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন দিদি নাম্বার ওয়ানে সঞ্চালিকার পদ তার হাতছাড়া হয়েছে। ঠিক তেমনই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছে। তিনি নাকি জানতেন না যে এই দলে অনেকগুলো চোর রয়েছে। তার সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্যান্য নেতৃত্ব অর্থাৎ কুনাল ঘোষ থেকে কল্যান বন্দ্যোপাধ্যায় সকলকে তিনি নানান ধরনের মন্তব্য করছেন। 

‘আজ সাম্প্রদায়িকতার প্রভাব অস্বীকার করবেন কীভাবে?’ এ আর রহমানকে সমর্থন রাব্বির

এর মধ্যে সবথেকে ভাইরাল হয়েছে তিনি আরবানায় থাকেন। আর আরবানায় থাকতে গেলে নাকি যোগ্যতা লাগে। আবার আরেকটি মন্তব্য বেশ আলোচনায় উঠে এসেছে। তিনি নাকি বাংলার একমাত্র অভিনেত্রী, যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। এই উক্তির পরে অনেকে তাকে নানান ধরনের কথাবার্তা বলছেন। তবে, শংকর চক্রবর্তীর মন্তব্য ঠিক এমনই যে রচনা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। 

বাংলার এই অন্যতম জনপ্রিয় অভিনেতা আর কী কী বললেন? শংকর চক্রবর্তীকে বলতে শোনা গেল, “আমার অত পয়সা নেই আরবানায় থাকার। ওর পয়সা আছে যোগ্যতা আছে তাই যেন আরবানাতে থাকছে। ওর তো পয়সা আছে, আমার তো এত পয়সা নেই। তবে, একটা জিনিস ও ভুল বলে ফেলেছে।” এরপরেই তিনি ধরিয়ে দিলে কোন বিষয়টা, রচনা বন্দ্যোপাধ্যায় এক্কেবারে ভুল বলেছেন। বাংলার আর কোন অভিনেত্রী বা কোন অন্য বাঙালি এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেনি? 

Dipika Kakar: অসুস্থ দীপিকাকে ছাড়তে চাইছে না ছেলে, ‘যেও না’, হাসপাতালে যাওয়ার আগে মাকে আঁকড়ে রুহান

শংকর চক্রবর্তী বলছেন, উনি একটা বিষয়ে গোলমাল করে ফেলেছেন, যে উনিই নাকি প্রথম বাঙালি যিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছে। তাহলে শর্মিলা ঠাকুর কে? জয়া ভাদুড়ি কে? লিলি চক্রবর্তী কে? মৌসুমী চট্টোপাধ্যায় কে? এরা কারা? এরা কি বাঙালি নন? উনি একমাত্র বাঙালি যিনি অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে? মাথা ফাথা সব গেছে জানেন তো। আর কিছু করার নেই।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker