0%

ম্যাচ শেষের আধঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়তে হবে ইরানকে! ফিফায় নালিশেও অনড় ট্রাম্প প্রশাসন

ফিফার কাছে নালিশ করেও কাজ হল না। ইরানের উপর নিষেধাজ্ঞা জারি রাখল আমেরিকা। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতেও অন্যদেশ থেকে আমেরিকায় ‘ডেইলি প্যাসেঞ্জারি’ করতে হবে ইরানকে (Iran Football Team)। এমনকী বেলজিয়াম ম্যাচের ঠিক ২৭ মিনিট পরেই আমেরিকা ছাড়তে হবে মেহেদি তারেমিদের।

এই বিষয়ে আরও খবর

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্রয়ের পরই রীতিমতো ‘ঘাড়ধাক্কা’ দেওয়া হয় ইরান ফুটবল দলকে। শুধুমাত্র ম্যাচের সময়টুকুর জন্য মার্কিন ভিসা পেয়েছে ইরান। বাকি সময়টা মেক্সিকোয় থাকছে। অনেকের মতে, এভাবে যাতায়াত করে ফুটবল খেলা শুধু অমানবিক নয়, অপেশাদারও। এমনকী ইরানের ফুটবল ফেডারেশন থেকে ফিফার কাছে বিধিনিষেধ কমানোর আবেদন করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

কিন্তু তাতে কানই দেয়নি ট্রাম্প প্রশাসন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের জন্য এই ব্যবস্থাই চলবে। ইরানের পরের ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে ও মিশরের বিরুদ্ধে ওয়াশিংটনে। বিশ্বকাপের (FIFA World Cup 2026) জন্য হোয়াইট হাউসের নিজস্ব টাস্ক ফোর্সের মুখ্য পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি বলেছেন, “পরিস্থিতি খুবই জটিল আগামীকাল ওদের ম্যাচ। তার ২৭ মিনিটের মধ্যে বিমান ধরে মেক্সিকোর তিজুয়ানায় ফিরে যাবে। আপাতত এই ম্যাচের পরিস্থিতি দেখা যাক। তারপরের ম্যাচের আগে পরিস্থিতি খতিয়ে দেখব।”

ইরানের উপর নিষেধাজ্ঞা নিয়ে জিউলিয়ানির যুক্তি, “আগে ওদের ক্যাম্প অ্যারিজোনায় ছিল। পরে তিজুয়ানায় সরিয়ে নেয়। তাতে ভালোই হয়েছে। লস অ্যাঞ্জেলস থেকে কম সময়ে ওখানে যেতে পারবে। অন্তত একঘণ্টা সময় কমবে। আমরা খুশি যে একটা ম্যাচ লস অ্যাঞ্জেলসে আছে। একটা কথা মনে করিয়ে দিই, সব প্লেয়ার ও কোচ ভিসা পেয়েছে। কিন্তু অনেককে ভিসা দেওয়া হয়নি, কারণ তাদের নিয়ে নানা অভিযোগ আছে। আমাদের সব দিকে ভারসাম্য রাখতে হয়। আমাদের মূল লক্ষ্য হল, আমেরিকার নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা। বিশ্বকাপ দারুণভাবে আয়োজিত হচ্ছে। সেখানে যাঁরা আসছেন, তাঁদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে চাই।”

এই বিষয়ে আরও খবর

Fifa World Cup 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের
‘ফুটবল বিশ্বযুদ্ধ’ – এর পাতায়।

চোখ রাখুন

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker