0%

রবিতে দাম বাড়ল সোনা-রুপোর, মার্কেটিং করার আগে জেনে নিন আজকের সঠিক রেট

বাংলা হান্ট ডেস্কঃ জুলাই মাসের শেষে এসে ফের বৃদ্ধি সোনার দামে। সপ্তাহান্তে ফের একবার বাড়ল হলুদ ধাতুর দর। কেনার হোক বা না হোক, সোনার দাম (Gold Price) বৃদ্ধি পেলে যেমন সাধারণ মানুষের চিন্তা বাড়ে, তেমনি সস্তা হলে আনন্দ হয়। রবিতে হলুদ ধাতু উর্দ্ধমুখী হওয়ায় ভুরু কোঁচকাচ্ছেন ক্রেতারা। আজ ২৬ জুলাই, ২০২৬ কলকাতায় হলমার্ক সোনার দাম কত হল? এক গ্রাম কিনতে কত খরচ পড়বে? জেনে নিন।

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

রবিবার ১ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গহনার দাম দাঁড়িয়েছে ১৩৭৬৫ টাকা। গতকালের তুলনায় দাম বেড়েছে ৬৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হয়েছে ১৩৭৬৫ টাকা। এক্ষেত্রে দাম ৬৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর শহর কলকাতায় ২২ ক্যারাট ১০০ গ্রাম সোনার দাম ৬৫০০ টাকা বেড়ে হয়েছে ১৩৭৬৫০০ টাকা।

২৪ ক্যারাট খুচরো পাকা সোনা ১ গ্রাম সোনারও দাম বেড়েছে। গতকালের তুলনায় দাম ৭০ টাকা বেড়ে এদিন হয়েছে ১৪৪৮৫টাকা। ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১৪৪৮৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০০ গ্রাম সোনার দাম ১৪৪৮৫০০ টাকায় পৌঁছেছে।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।

Gold Price

আরও পড়ুন: শেষের দিকে সময়! অন্নপূর্ণা যোজনায় আবেদনের লাস্ট ডেট নিয়ে লেটেস্ট আপডেট

রুপোর দাম

রুপোরও দাম বেড়েছে এদিন। রবিবার ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ১৫০ টাকা বেড়ে হয়েছে ২২৩৯৫ টাকা। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ২২৩৯৫০ টাকা। ১৫০০ টাকা করে কেজিতে দাম বেড়েছে রাতারাতি।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker