0%

রেকর্ড গড়ে খুশি তামান্না, ইউটিউবে ঝড় তুলল ‘আজ কি রাত’

তামান্না ভাটিয়ার নাচে এখন ছোট-বড় সকলেই মুগ্ধ। তাঁর আকর্ষণীয় ভঙ্গিমায় নাচের জন্যই ইউটিউবে এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। তামান্নার “আজ কি রাত” গানে (Aaj Ki Raat)  নাচের ভিডিওটি ইতিমধ্যেই ১ বিলিয়ন ভিউ পার করেছে। এই সাফল্যে ভীষণ খুশি তামান্না (Tamannaah Bhatia)। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এবং গানের শুটিংয়ের পর্দার পিছনের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন।

মনোমুগ্ধকর গানটি গেয়েছেন মধুবন্তী বাগচী ও দিব্যা কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সঙ্গীত করেছেন শচীন-জিগর। তামান্না শুটিংয়ের কিছু ভিডিও ক্লিপের সঙ্গে একটি কৃতজ্ঞতার নোটও পোস্ট করেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনি কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker