0%

সাবুর পকোড়া বানাতে বারবার ভেঙে যাচ্ছে? এড়িয়ে চলুন এই ৫ টি ভুল

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে সবাই থাকে। তখন চা এর সঙ্গে টা খেতে সকলেই চায়। সন্ধ্যায় সাবুর মুচমুচে পকোড়া পেলে মন্দ হয় না। কেবল উপোসের দিনেই নয়, সাবু হয়ে উঠতেই পারে আপনার বিকেলের টিফিন টাইমের দারুণ সঙ্গী। তবে আপনার বানানো সাবুর পকোড়া মুচমুচে কীভাবে করবেন, তা আজকের প্রতিবেদনে রইল (Cooking Tips)

সাবুর পকোড়া হবে না নরম শুধু খেয়াল রাখুন এই ৫ বিষয় (Cooking Tips)

১) সাবু খুব বেশি ক্ষণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু তা অনেক বেশি নরম হয়ে যায়। খুব বেশি নরম সাবু দিয়ে বানালে পকোড়া কিন্তু মুচমুচে হবে না (Cooking Tips)।

২) ভেজানোর পর সাবু থেকে জল সম্পূর্ণ ভাবে ঝরিয়ে নিতে হবে। না হলেই কিন্তু স্বাদ বিগড়ে যাবে পকোড়ার।

Cooking Tips your sago pakoras don't turn out soft just keep these 5 things in mind

আরও পড়ুন: হাওড়ায় ৬০ ঘণ্টার মেগা ব্লক, বাতিল বহু লোকাল; এক্সপ্রেস চলাচলেও বড় প্রভাব

৩) পকোড়া বানাতে হলে সাবু মাখার সময়ে আলু দিতেই হবে। কিন্তু আলুর মাত্রা বেশি হয়ে গেলে মণ্ডটি বেশি নরম হয়ে যাবে।

৪) খুব চড়া আঁচে পকোড়া ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা নরম থেকে যাবে।

৫) তাই মাঝারি আঁচে হাতে সময় নিয়ে পকোড়া ভাজুন (Cooking Tips)।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker