0%

হাসপাতালে গুরুতর অসুস্থ সেলিম খান, ছুটলেন সলমন-আরবাজ

১৯৭০-এর দশকের হিন্দি সিনেমার স্বর্ণযুগের অন্যতম নির্মাতা, প্রবীণ চিত্রনাট্যকার Salim Khan-কে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯০ বছর বয়সি এই কিংবদন্তি লেখক বর্তমানে আইসিইউ-তে চিকিৎসাধীন। পিটিআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাঁকে ‘Lilavati Hospital and Research Centre’-এ ভর্তি করা হয়। হাসপাতালের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “তাঁকে আজ সকালে ভর্তি করা হয়েছে। তিনি আইসিইউ-তে আছেন এবং প্রয়োজনীয় সমস্ত মেডিক্যাল পরীক্ষা চলছে।”

হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁর পুত্র, বলিউড অভিনেতা সলমন-কে দেখা গেলেও, তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। কিছুক্ষণ পর হাসপাতালে আসতে দেখা যায় জামাতা অতুল অগ্নিহোত্রীকেও। পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে।

Ameesha Patel: চেক বাউন্স মামলায় আমিশা প্যাটেলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা! কড়া পদক্ষেপ আদালতের

গত নভেম্বরেই পরিবার-পরিজনের সঙ্গে ৯০তম জন্মদিন উদযাপন করেছিলেন সেলিম খান। সে সময় কন্যা অর্পিতা খান, সামাজিক মাধ্যমে বাবার সঙ্গে ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লিখেছিলেন, “তুমি আমাদের ছায়াপথ, আমাদের শক্তির উৎস।”

সেলিম খানের অবদান

১৯৭০-এর দশকে জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে ‘সেলিম-জাভেদ’ নামেই তিনি খ্যাতি অর্জন করেন। তাঁদের কলম থেকে বেরিয়ে আসে একের পর এক কালজয়ী চিত্রনাট্য। শোলে, দিওার, ত্রিশুল, ডন এবং  শক্তির মতো ছবিগুলি শুধু বক্স অফিসে সাফল্য পায়নি, বরং হিন্দি সিনেমায় নতুন ধারার সূচনা করেছিল। বিশেষ করে ‘অ্যাংরি ইয়াং ম্যানের’  যে ইমেজ তাঁরা নির্মাণ করেন, তা পর্দায় জীবন্ত করে তুলেছিলেন অমিতাভ বচ্চন। 

১৯৮২ সালে ‘সেলিম-জাভেদ’ জুটির বিচ্ছেদ ঘটে। এরপর জাভেদ আখতার গীতিকার হিসেবে নতুন অধ্যায় শুরু করেন, আর সেলিম খান চিত্রনাট্য রচনাতেই মনোনিবেশ করেন। বিচ্ছেদের পর তিনি Naam-এর মতো ছবির গল্প লিখে, আবারও নিজের দক্ষতার প্রমাণ দেন।

ভারতীয় চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। একসময় তিনি বলেছিলেন, “গল্পই ছবির প্রাণ। শক্তিশালী গল্প থাকলে সিনেমা সময়কে অতিক্রম করে।” আজ সেই কিংবদন্তি লেখক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনুরাগী ও চলচ্চিত্র মহল।
 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker