0%

Credit Card-এ ৫০০ টাকা পেমেন্টেও লেট হলেই দিতে হবে জরিমানা! নতুন নিয়ম না জানলেই পকেট ফাঁকা…

নয়া দিল্লি: আপনার কি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (State Bank of India) ক্রেডিট কার্ড আছে? তাহলে কার্ড সোয়াইপ করার আগে এই তথ্য জেনে নিন, নাহলে পকেট ফাঁকা হয়ে যাবে। ১ মে থেকে বদলে গিয়েছে এসবিআই-র ক্রেডিট কার্ডের নিয়ম (Credit Card Rules Change)। যদি ক্রেডিট কার্ডে টাকা মেটাতে দেরি হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে বেশ অনেক টাকা কেটে নেওয়া হতে পারে।  কী কী পরিবর্তন এসেছে ক্রেডিট কার্ডের নিয়মে, জেনে নিন-

অ্যানুয়াল ফি লিমিট-

১ মে থেকে ক্রেডিট কার্ডের অ্যানুয়াল ফি পরিবর্তন করা হয়েছে। পেমেন্ট চার্জের পাশাপাশি অ্যানুয়াল ফি-ও লাগবে।এসবিআই-র ক্রেডিট কার্ডে সবথেকে বড় যে পরিবর্তন এসেছে, তা হল বকেয়া পেমেন্টে জরিমানা।

এসবিআই বিপিসিএল ক্রেডিট কার্ডে (SBI BPCL Credit Card) যদি গ্রাহকরা বছরে ১ লক্ষ টাকার বেশি খরচ করেন, তাহলে বার্ষিক ফি-তে ছাড় পাওয়া যাবে। ১ লক্ষ টাকার কম খরচ করলে, তাদের পুরো বার্ষিক ফি-ই দিতে হবে।

বকেয়া পেমেন্টে জরিমানা-

আগে ক্রেডিট কার্ডে যদি ৫০০ টাকা বা তার কম টাকা বকেয়া থাকত, তবে তার উপরে কোনও অতিরিক্ত চার্জ দিতে হত না। নতুন নিয়মে বলা হয়েছে, ১০০ টাকা অবধি পেমেন্ট বাকি থাকলে, তবেই কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। তার বেশি টাকা বাকি থাকলেই বকেয়া অর্থের উপরে চার্জ বা পেনাল্টি দিতে হবে।

কত জরিমানা লাগবে?

  • ১০০ থেকে ৫০০ টাকার বকেয়া টাকার উপরে ১০০ টাকা লেট ফি দিতে হবে।
  • যদি ৫০০ থেকে ১০০০ টাকা বকেয়া থাকে, তাহলে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে। আগে এই চার্জ ৪০০ টাকা ছিল।
  • যদি কোনও গ্রাহকের ৫০ হাজার টাকার বেশি পেমেন্ট বাকি থাকে, তাহলে বকেয়া অর্থের উপরে ১৩০০ টাকা পেনাল্টি দিতে হবে।
  • এর বেশি টাকা বকেয়া থাকলে, সেক্ষেত্রে আগের মতোই চার্জ রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker