BJP ahead in first round, Jahangir Khan in fourth place

ফলতার পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তখনই ছবি অনেকটা পরিষ্কার হয়ে যায়। আজ, রবিবার সকালে ব্যালট বাক্স ও প্রথম রাউন্ডের গণনা শেষ হতেই সেই চিত্র আরও বড় ব্যানারে ফুটে ফুটল। ৯ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। আশপাশে নেই তৃণমূল প্রার্থী। চতুর্থ স্থানে রয়েছেন জাহাঙ্গির। পেয়েছেন মাত্র ২১০টি ভোট।
এই বিষয়ে আরও খবর
রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের গণনা চলছে। সকাল আটটা থেকে গণনার কাজ শুরু হয়েছে। প্রথমে খোলা হয় ব্যালট। তাতে অনেকটা এগিয়ে যায় বিজেপি। তারপর শুরু হয় ইভিএম গণনা। প্রথম রাউন্ডের পর দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ৯০৮৬ ভোটে এগিয়ে। তাঁর মোট প্রাপ্ত ভোট ৯৫৩৪। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএমের শম্ভুনাথ কুর্মি। তাঁর প্রাপ্ত ভোট ৪৪৮। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী আবদুর রাজ্জাক মোল্লা। তাঁর প্রাপ্ত ভোট ২২৫। চতুর্থ স্থানে জায়গা হয়েছে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খানের। তাঁর প্রাপ্ত ভোট ২১০।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
এই বিষয়ে আরও খবর
শেয়ার
লিংক



