South Bengal Weather: দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা, টানা ৫ দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়: আবহাওয়ার খবর

সবদিক নিউজ:উত্তরবঙ্গের পর শুক্রবার দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) প্রবেশ করে গেল বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipore Weather Office) আপডেট অনুযায়ী, আপাতত কয়েকদিন গোটা রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টি হবে। চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলি। আজ শনিবার কোথায় কেমন থাকবে আবহাওয়া? জানুন আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইসব জেলাগুলিতে। হালকা ভিজতে পারে কলকাতাও।
দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পাশাপাশি অনুকূল বায়ুপ্রবাহের কারণে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ও আগামীকাল রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি বীরভূম, নদিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই সাত জেলায় কালবৈশাখীর সতর্কতাও রয়েছে।

আরও পড়ুন: যেকোনো সময় গ্রেফতার হতে পারেন, আগাম জামিনের আশায় হাইকোর্টের দ্বারস্থ ইন্দ্রনীল সেন
উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে চলতি সোপ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কিছু কিছু জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়। আবহাওয়া দপ্তরের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।




