আগামীকাল পর্যন্ত রয়েছে সময়, আপনার ব্লকে কোথায় হচ্ছে জনকল্যাণ শিবির দেখে নিন এক ক্লিকে

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের জনকল্যাণ শিবির (Jankalyan Shivir) নিয়ে উৎসাহ তুঙ্গে। তিন দিনের শিবিরে ব্যাপক সাফল্য পেয়েছে প্রশাসন। মাত্র আড়াই দিনেই ২৬ লক্ষ রেজিস্ট্রেশন জমা পড়েছে। বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়ে মানুষের উৎসাহ প্রচুর। বিপুল চাহিদার কথা মাথায় রেখে আরও একদিন সময়সীমা বাড়ানো হয়েছে জনকল্যাণ শিবিরের। কিন্তু আপনার বাড়ির সামনে কোথায় হচ্ছে শিবির, জানবেন কীভাবে?
রাজ্য জুড়ে চলছে জনকল্যাণ শিবির (Jankalyan Shivir)
গত ১৫ জুন থেকে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ্মান ভারত, যুবশক্তি স্কিমের মতো সরকারি প্রকল্পে আবেদন করা যাবে এই শিবিরেই। এই সমস্ত প্রকল্পের পাশাপাশি বিভিন্ন সরকারি পরিচয়পত্রে ভুলত্রুটি থাকলে তাও সংশোধন করা যাচ্ছে এখানে। সবরকম পরিষেবা এক ছাদের তলায় মেলায় উচ্ছ্বসিত আমজনতা।

কতদিন চলবে শিবির: জনসাধারণের আগ্রহ এবং চাহিদা দেখে সময়সীমাও বাড়ানো হয়েছে জনকল্যাণ শিবিরের। আগামীকাল ১৮ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্প। গোটা রাজ্য জুড়ে মোট ১১০০ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রতিটি শিবিরেই উপচে পড়ছে ভিড়।
আরও পড়ুন : প্রথম জনকল্যাণ শিবিরেই বিপুল সাড়া, জনস্বার্থে সময়সীমা বাড়াল সরকার
আপনার ব্লকে কোথায়: আপনার বাড়ির কাছে কোথায় শিবির (Jankalyan Shivir) খোলা হয়েছে তা জেনে নিতে পারবেন অনলাইনে। এর জন্য প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরের ওয়েবসাইট ওয়েবসাইট https://jks.wb.gov.in/Public/KnowYourCampLocation.aspx এ যেতে হবে। এরপর সিলেক্ট করতে হবে জেলা, ব্লক ও ওয়ার্ড। এরপরেই তালিকা চলে আসবে সংশ্লিষ্ট ব্লকে কোথায় কোথায় শিবির আয়োজিত হয়েছে।
আরও পড়ুন : জামাইদের পাতে তুলে দিন মরশুমের প্রথম ইলিশ, কত করে চলছে বাজারদর?
প্রথমে ঠিক হয়েছিল, ১৫, ১৬ এবং ১৭ জুন এই তিন দিন ধরে চলবে শিবির। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শিবির। তবে এবার আরও একদিন সময় বাড়ানো হয়েছে। ১৮ জুন পর্যন্ত চলবে শিবির।




