0%

‘পরিযায়ীরা ফিরতে শুরু করুন’, বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সবদিক নিউজ: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নতুন ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে (Migrant Labours)। কাজের অভাবে নিজের বাড়ি ঘর ছেড়ে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয় বহু পরিযায়ী শ্রমিকদের। এবার তাদের সবাইকেই একে একে ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘পরিযায়ী শ্রমিকদের বলব, আপনারা রাজ্যে ফিরতে শুরু করুন।’

প্রসঙ্গত সম্প্রতি গভীর সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১১ জন শ্রমিকের। প্রয়াত ওই মৎস্যজীবীদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জনিয়েছেন দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবার পিছু ২১ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও মাথাপিছু পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের এবং সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে।

সেখান থেকেই এদিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বললেন, ‘বাংলায় তো কাজ নেই, তাই প্রয়াত শ্রমিকরাও কাজের জন্য অন্য রাজ্যে গিয়েছিলেন। তবে আমরা সবে এসেছি, একটু সময় দিন। সরকারি কর্ম সংস্থানও শুরু হবে। বেশী সময় তো হয়নি, মাত্র ১০ সপ্তাহের সরকার। ধীরে ধীরে কাজের সুযোগ তৈরি করব। পরিযায়ী শ্রমিকদের বলব, আপনারা রাজ্যে ফিরতে শুরু করুন।’

আরও পড়ুনঃ LPG-র দাম থেকে ইনকাম ট্যাক্স! ১ অগাস্ট থেকে এই ৬ টি ক্ষেত্রে হবে পরিবর্তন, ফের টান পড়বে পকেটে?

প্রাক্তন রাজ্য সরকারের ব্যর্থতার প্রসঙ্গ তুলে ধরে একইসাথে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন,  ‘আপনারা জানেন ওবিসি একটা জট ছিল। আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি নিয়ে একটা জট পাকিয়েছিলেন। আমরা বিধানসভায় আইন এনে সেটাকে ঠিক করেছি এবং আমরা দ্রুত এটা শুরু করব।

রাজ্যের প্রান্তিক মানুষদের উদ্দেশ্যেও এদিন তিনি বললেন, ‘প্রান্তিক মানুষজনকে বলবো আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। মাননীয় প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারত’ প্রকল্পে সবাই নিশ্চিত ভাবে ১২৫ দিনের কাজ পাবেন। আমরা নিয়ম শিথিল করে দিয়েছি। এবার থেকে সবাই কাজ করার সুযোগ পাবেন।’

আরও পড়ুনঃ দুধ কেনার মতো করে এবার কেনা হবে ফসল! রাজ্যের কৃষকদের জন্য বিরাট ঘোষণা দিলীপের

একইসাথে এদিন আয়ুষ্মান কার্ড নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জনালেন আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে আয়ুষ্মান কার্ড বিলি করা শুরু হয়ে যাবে। যার ফলে আগামীদিনে রাজ্যের মোট ৪০ লক্ষ সত্তোরোর্ধ বয়স্ক মানুষ এই কার্ডের সুবিধা পাবেন। এছড়াও পরিবার পিছু বার্ধক্য ভাতা বৃদ্ধি করার পাশপাশি গত মাস থেকেই বিধবা ভাতাতেও ৫০০ টাকা করে বৃদ্ধির কথা জানালেন মুখ্যমন্ত্রী।

এখানেই শেষ নয় রাজ্যে আমূল-এর কারখানা নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু। রাজ্যে আমুলের দুটি আইসক্রিম কারখানা তৈরী করার জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৩০ একর জমি বরাদ্দ করা হয়েছে। চা বাগান নিয়েও সুখবর দিয়ে জানালেন আগামী তিন মাসের মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকা ১২ টি চা বাগান আবার খুলে দেওয়া হবে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker