আধার কার্ডে এই ৬টি ভুল রয়েছে? এখনই সংশোধন করুন, নইলে আটকে যেতে পারে জরুরি কাজ

সবদিক নিউজ: বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে আধার কার্ড আপডেট না থাকলে আপনি নানা রকম সমস্যায় পড়তে পারেন। তাই আজকের প্রতিবেদনের রইল কোন কোন সময় আধার কার্ড আপডেট করা একান্তই জরুরি।
আধার কার্ডে এই ৬টি ভুল থাকলে জরুরি ভিত্তিতে সংশোধন করান (Aadhaar Card)
১. মোবাইল নম্বর বদল: আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকে তাতে আধার অথেন্টিকেশনের জন্য ওটিপি প্রয়োজন হয়। পাশাপাশি মোবাইল নম্বর না বদলালে ওটিপি আসবে না। সে ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা পেতে আপনার অসুবিধা হতে পারে। তাই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই রেজিস্টার করে রাখবেন (Aadhaar Card)।

LPG সিলিন্ডারের দামে বড় বদলের আশঙ্কা! আগামী মাস নিয়ে কী বলছে বিশেষজ্ঞদের রিপোর্ট?
২. ঠিকানা বদল: যদি কোন ব্যক্তির ঠিকানা বদল হয় অথবা তিনি শহর বদলান তাহলে আধার কার্ডের ঠিকানা আপডেট করা একান্তই জরুরি। যদি আধার কার্ডের ঠিকানা আপডেট না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা ঋন পেতে এবং অন্যান্য সরকারি পরিষেবা পেতে অসুবিধা হতে পারে।
৩. বায়োমেট্রিক আপডেট: শিশুদের জন্য বাল আধার হয়। যখন শিশু বড় হয় তখন তাদের বায়োমেট্রিক আপডেট করে নতুন আধার কার্ড তৈরি করা প্রয়োজন। এছাড়া ১০ বছর অন্তর আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট একান্তই প্রয়োজন।
৪. নাম ও জন্ম তারিখ ভুল: যদি কারো আধার কার্ডে নিজস্ব নাম বা অভিভাবকের নাম ভুল থাকে পাশাপাশি জন্ম তারিখ ভুল থাকে তাহলে তা অবিলম্বে ঠিক করিয়ে নেওয়া প্রয়োজন।
৫. ছবি না মেলা: আধার কার্ডে পুরনো ছবি থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা একদম না মিললে তখনই সমস্যা দেখা দিতে পারে। তখনই ছবি আপডেট করানোর প্রয়োজন হয়।
৬. ফেস অথেন্টিকেশন ফেলিওর: যদি ব্যাংক টেলিকম বা সরকারি কোন পরিষেবা পেতে গিয়ে ফেস অথেন্টিকেশন ফেলিও হয়, তাহলে ফের একবার আধার কার্ড আপডেট করানো একান্ত প্রয়োজন।
এক নজরে জেনে নিন আধার আপডেট করতে কি কি তথ্য প্রয়োজন:
আধার কার্ড
পরিচয়পত্র
ঠিকানার প্রমাণ
জন্মের প্রমাণপত্র (Aadhaar Card)।




