0%

এবার Apple-র বিরাট চমক, বইয়ের মতো ভাঁজ হবে iPhone! কী ফিচার্স, কত দাম?

এই বছরই আসছে আইফোন ১৮ সিরিজ। Image Credit: PTI

নয়া দিল্লি: প্রতি বছরের মতো এই বছরও নতুন আইফোন (iPhone) আনছে অ্যাপেল (Apple)। যারা আইফোন প্রেমী, তাদের জন্য এবার অ্যাপেল রাখছে বিরাট চমক। আর গতানুগতিক চেনা মডেল নয়, আইফোন এবার ভাঁজ করা যাবে! হ্যাঁ, ঠিকই দেখছেন। অ্যাপেল সংস্থার বিরাট চমক, ফোল্ডেবল আইফোন (Foldable iPhone) আনতে চলেছে তারা। 

সম্প্রতি টাটা ইলেকট্রনিক্সে সাইবার অ্যাটাক হয়। তাতেই আইফোনের নতুন মডেল সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। যেহেতু ভারতে অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের দায়িত্বে রয়েছে টাটা সংস্থা, তার জন্যই আইফোনের নতুন মডেল, অর্থাৎ আইফোন ১৮ প্রো ম্যাক্স (iPhone 18 Pro Max) সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে।

কবে লঞ্চ হবে আইফোন ১৮ প্রো ম্যাক্স (iPhone 18 Pro Max)? 

সূত্রের খবর, আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro) ও আইফোন ১৮ প্রো ম্য়াক্স (iPhone Pro Max) চলতি বছরের আগামী সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে পারে। ১২ সেপ্টেম্বর আইফোন ১৮ আসতে পারে। এর সঙ্গেই আসতে পারে অ্যাপেলের প্রথম ফোল্ডেবল আইফোন। চেনা ছক থেকে বেরিয়ে এবার সম্পূর্ণ অন্য ডিজাইন আনতে চলেছে তারা।

সূত্র মারফত আরও জানা গিয়েছে, আইফোন ১৮ (iPhone 18)-র সম্পূর্ণ সিরিজ একসঙ্গে না এনে, স্ট্যান্ডার্ড আইফোন ১৮ (iPhone 18), আইফোন ১৮ই (iPhone 18e) ২০২৭ সালে লঞ্চ করা হতে পারে।  এই সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে আইফোন ১৮-র প্রো মডেলগুলি এবং সঙ্গে ফোল্ডেবল আইফোন।

ডিজাইন-

ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে যা জানা গিয়েছে, তা হল আইফোন ১৮ প্রো ম্যাক্স (iPhone 18 Pro Max) অনেকটা আগের বছরের আইফোন মডেলের মতোই রাখা হবে। অর্থাৎ আইফোন ১৮ প্রো অনেকটাই আইফোন ১৭ প্রো-র মতো দেখতে হবে। এই নতুন মডেলের আইফোনে আন্ডার ডিসপ্লে ইনফ্রারেড সেন্সর (under-display infrared sensor) থাকার জল্পনা ছিল ফেস আইডি (Face ID)-র জন্য। তবে সেটি আইফোন-১৯ জন্য তুলে রাখা হচ্ছে।

চিপ-

আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সে সবথেকে বড় আপগ্রেড হতে চলেছে নতুন চিপ। এ২০ প্রো (A20 Pro) চিপ ব্যবহার করা হবে এই প্রথম। ২ ন্যানোমিটারের চিপে র‌্যাম, সিপিইউ, জিপিইউ, নিউরাল ইঞ্জিন থাকবে। এতে ফোনের স্পিড, পাওয়ার এফিসিয়েন্সি ও থার্মাল পারফরম্যান্স আরও ভালো হবে।

ক্যামেরা ও ব্যাটারি-

আইফোন ১৮-এ ভেরিয়েবল অ্যাপারচার মেইন ক্যামেরা থাকবে। এই লেন্স নিজে থেকে ঠিক করবে যে সেন্সরে কতটা আলো পৌঁছবে। কম আলোয় ছবি তোলা এবং ছবির ডেপথ অব ফিল্ড আরও উন্নত হবে।

আইফোন ১৮-এ ব্যাটারি ক্যাপাসিটিও বাড়ানো হবে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ম্যাক্সে।

কত দাম হবে আইফোন ১৮ সিরিজের?

চিনা সূত্রে খবর, আইফোন ১৮ প্রো ম্যাক্স (iPhone 18 Pro Max)-র দাম ১১ হাজার ইউয়ান হতে পারে। মার্কিন ডলারে এর দাম হতে পারে ১৬২৫ ডলার। অর্থাৎ আইফোন ১৭ প্রো ম্যাক্সের থেকে ৪০০ ডলার বেশি দাম হবে। অ্যাপেলের সবথেকে দামি আইফোন হতে চলেছে এটি।  ভারতে এর দাম দেড় লাখ টাকার বেশি হবে বলেই অনুমান। যদিও এই বিষয়ে এখনও কোনও বক্তব্য রাখেনি।

ফোল্ডেবল আইফোন-

অ্যাপেলের সবথেকে বড় চমক হতে চলেছে আইফোন আল্ট্রা (iPhone Ultra)। বইয়ের মতো ভাঁজ করা যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড বা পিক্সেল ফোল্ডের মতোই। ৫.৫ ইঞ্চির আউটার ডিসপ্লে হবে। খুললে সেটি ৭.৮ ইঞ্চি ডিসপ্লে হয়ে যাবে।  ক্যামেরা কন্ট্রোল বাটন ক্যাপাসিটিভ টাচের বদলে প্রেসার সেন্সেটিভ মেকানিজমে কাজ করতে পারে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker