0%

৭৭ রানের জুটি গড়ে ভারতকে জিতিয়েই ১৭ বছরের রেকর্ড ভাঙলেন তিলক বর্মা, নীতিশ রেড্ডি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যাশিতভাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিতল ভারত (Team India)। যদিও সবটাই সম্ভব হয়েছে ভারতীয় দলের দুই দাপুটে ক্রিকেটার তিলক বর্মা ও নীতিশ কুমার রেড্ডির দৌলতে। এদিন দলের কঠিন সময়ে একেবারে জুটি বেঁধে নিউজিল্যান্ডকে হারালেন দুজন (India Vs New Zealand)। থাকলেন অঅপরাজিত। আর সেই সূত্র ধরেই 4 উইকেটে জয় পেল ভারত। তবে এদিন ভারতীয় দলকে জেতানোর সাথে সাথে একত্রিতভাবে বড় রেকর্ড গড়লেন নীতিশরা।

17 বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নীতিশরা

এদিন ম্যাচের আগে পর্যন্ত ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সফল রান তাড়া করার ক্ষেত্রে 7 নম্বর উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ছিল ইউসুফ পাঠান এবং ইরফান পাঠানের দখলে। 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 7 নম্বর উইকেটে ব্যাট করতে নেমে দুজন 59 রানের জুটি গড়েন। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে ভারতের হয়ে 77 রানের জুটি গড়ে প্রতিপক্ষকে হারালেন তিলক এবং নীতিশ। তাতেই ভেঙে গেল ইউসুফ পাঠানদের 17 বছরের পুরনো রেকর্ড।

বলাই বাহুল্য, এদিন তিলক বর্মার ব্যাট থেকে 26 বলে 51 এবং নীতিশ রেড্ডির ব্যাট থেকে 13 বলে 26 রানের ইনিংস উপহার পেয়েছিল ভারতীয় দল। সেই সূত্র ধরেই 4 উইকেটে জয় নিশ্চিত করতে পেরেছে মেইন ইন ব্লু। আর এই জয়ের ক্ষেত্রে ভারতের দুই তরুণ ব্যাটসম্যান যে রেকর্ড গড়ে গেলেন তা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সফল রান তাড়া করার নিরিখে সপ্তম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। যেখানে প্রথম অর্থাৎ সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি রয়েছে আফিফ হোসেন এবং মোসাদ্দেক হোসেনের দখলে। 2019 এ জিম্বাবুয়ের বিরুদ্ধে 82 রানের জুটি গড়েছিলেন তাঁরা।

১৭০০% ডিভিডেন্ড দিচ্ছে এই সংস্থা, শেয়ারে বিনিয়োগ করা আছে তো?

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে 181 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল নিউজিল্যান্ড। পরবর্তীতে রান তাড়া করতে গিয়ে শুরুতেই ল্যাজে গোবরে অবস্থা হয় ভারতের। সঞ্জু এবং অভিষেক যথাক্রমে 14 ও 27 রানে আউট হয়ে মাঠ ছাড়েন। তিন নম্বরে সুযোগ পেয়ে বৈভব সূর্যবংশী করেছিলেন মাত্র চার রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার 7 এবং অক্ষর প্যাটেল মাত্র 11 রান করে মুখ থুবড়ে পড়েন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker