0%

Dudhia Bridge Collapse Suvendu Adhikari Cutmoney Investigation

সবদিক নিউজ: বর্ষার প্রথম ভারী বৃষ্টি নামতেই উত্তরবঙ্গের বিপর্যস্ত পাহাড়ি যোগাযোগ ব্যবস্থার কঙ্কালসার রূপ সামনে চলে এসেছে। মাত্র আট মাস আগে পূর্বতন তৃণমূল সরকারের আমলে তড়িঘড়ি তৈরি হওয়া দুধিয়া সেতুটি বালাসনের জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে গিয়েছে। এর ফলে বর্তমানে শিলিগুড়ি এবং মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ স্তব্ধ। আর বর্ষার শুরুতেই এই মেগা সেতু ভেঙে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে নির্মাণের গুণমান নিয়ে। শুক্রবার বিকেলে নবান্নে এক জরুরি সাংবাদিক বৈঠক ডেকে এই বিষয়ে এক বিস্ফোরক ঘোষণা করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি স্পষ্ট জানিয়েছেন, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি এই দুধিয়া সেতু নির্মাণের নেপথ্যে কোনও ‘কাটমানি’ বা সিন্ডিকেট যোগ ছিল কি না, তা অত্যন্ত কড়াভাবে খতিয়ে দেখবে রাজ্য সরকারের ভিজিল্যান্স টিম।

“সেতু তৈরিতে গলদ ছিলই, সব ফাইল খোলা হবে”

এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “একটি স্থায়ী সেতু উদ্বোধনের মাত্র আট মাসের মাথায় বর্ষার প্রথম সাধারণ বৃষ্টিতেই ধসে যাচ্ছে, এটা কোনও সাধারণ ঘটনা হতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে, আগের সরকারের আমলে সেতুটি তৈরির পদ্ধতিতে এবং উপাদানে মারাত্মক গলদ ছিল। সাধারণ মানুষের করের টাকা লুট করে পকেটস্থ করা হয়েছে। এই কাজের পেছনে কার কার কাটমানি যোগ রয়েছে, তার চুলচেরা বিশ্লেষণ করা হবে এবং দোষী ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের কাউকেই রেহাই দেওয়া হবে না।”

যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ, পর্যটকদের আশ্বাস

তদন্তের পাশাপাশি এই মুহূর্তে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করাটাই যে নতুন সরকারের প্রথম লক্ষ্য, তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবু জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং পূর্ত দফতরকে (PWD) ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া একটু স্বাভাবিক হলেই সেখানে দ্রুত একটি বিকল্প বা অস্থায়ী ডায়ভারশন তৈরি করে শিলিগুড়ি-মিরিক রুট সচল করা হবে, যাতে পাহাড়ে আটকে থাকা হাজার হাজার পর্যটক ও স্থানীয় সাধারণ মানুষের দুর্ভোগ দ্রুত দূর করা যায়।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker