0%

Durgapur man arrested by NIA allegedly linked to human trafficking in Middle east

কখনও টায়ারের দোকানে কাজ, কখনও ট্রাভেল এজেন্সিতে চাকরি। তার আড়ালে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঠিকা শ্রমিক সরবরাহ। শুধু তাই নয়, কাজের নামে ঠিকা শ্রমিকদের সেসব দেশে নিয়ে যাওয়ার জন্য ভুয়ো পাসপোর্ট তৈরিও করত। আসলে গোটা চক্রটাই ছিল মানবপাচারের। সোমবার দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর গোলাম জামা নামে ওই ব্যক্তির কুকীর্তি ফাঁস হয়ে গেল! এদিন সকাল থেকে গোলামের বাড়িতে আচমকাই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘ্ণ্টা তিনেকের মধ্যেই গ্রেপ্তার হয় গোলাম। মূল অভিযোগ, তিনি মানবপাচারের সঙ্গে যুক্ত।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker