Entertainment Latest Live News Updates: চলে গেলেন কুইন খ্যাত অভিনেত্রী

প্রবীণ অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব নবনীন্দ্র বেহেল ১৬ মার্চ ৭৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুসংবাদে থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি অভিনয় ও মঞ্চচর্চার মাধ্যমে নিজস্ব এক পরিচিতি গড়ে তুলেছিলেন এবং সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় এক নাম।
এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছেন তাঁর পুত্র, চলচ্চিত্র নির্মাতা কানু বেহল। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে মাকে স্মরণ করে নিজের গভীর শোক প্রকাশ করেছেন। মায়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “আমার টাইটান। আমার বিশ্বাস। ভালোবাসা। পথপ্রদর্শক। পরামর্শদাতা। আমার হৃদয়। শান্তিতে থেকো, মা। আবার জন্ম দেওয়ার আগ পর্যন্ত। আমার চোখ সবসময় খুঁজবে তোমার সেই অদম্য হাসি, সেই উষ্ণ অট্টহাসি, সেই উষ্ণ আলিঙ্গন, সেই জ্বলন্ত কৌতূহলী চোখ। চিরকাল আলোকিত। আমার আত্মাকে আলোকিত করার জন্য ধন্যবাদ।”
Mar 17, 2026 10:56 IST
Navnindra Behl: সাত সকালেই দুঃসংবাদ! না ফেরার দেশে ‘কুইন’ খ্যাত অভিনেত্রী নবনীন্দ্র
নবনীন্দ্র বেহল বহু বছর ধরে থিয়েটার, সিনেমা এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অভিনয় জীবনে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। বড় পর্দায় তিনি কুইন, লাকি ওয়ে, মাচিস, এবং দ্যা গুরু, মতো উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন। প্রতিটি চরিত্রে তাঁর সাবলীল অভিনয় ও স্বাভাবিক উপস্থিতি দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল।



