0%

Dev-Raj: ‘আর কারওর নাম কি শুভশ্রী’, দেবের মন্তব্যে কী প্রতিক্রিয়া দিলেন রাজ?

বঙ্গ বিনোদনের মঞ্চে নানা কিছুই চলছে। কোথাও তারকারা স্টেজ শো করতে গিয়ে হেনস্থা হচ্ছেন। আবার কোথাও ফেডারেশনের কাণ্ডকীর্তিতে তারা বেজায় সমস্যায়। আবার কোথাও পুরনো চাল ভাতে বাড়ছে। অর্থাৎ, পুরনো সম্পর্ক আবার বিশেষ জায়গায় যাচ্ছে। সেরকমই ঘটনা ঘটছে দেবের সঙ্গে। তিনি এবং শুভশ্রী একসঙ্গে ছবি করছেন। সেই নিয়েও আলোচনা তুঙ্গে। 

দেবের সঙ্গে শুভশ্রী ব্যক্তিগত রসায়ন যেটুকু ছিল, নানা কারণে তা ধামাচাপা পরে যায়। তবে, এই বছর পুজোয় ভাল কিছুই হতে চলেছে। এবং ফেডারেশনের তরফে দেবকে এও বলা হয়েছিল, তিনি যেন এবারের পুজোয়, ছবি নিয়ে না আসেন। যারপরেই আরও ক্ষিপ্ত অভিনেতা, এবং পুজোয় দেব-শুভশ্রীর ছবির ঘোষণা করেন। এবং, নানা বাহানায় রাজের কী প্রতিক্রিয়া সেই নিয়ে এখন দেদার আলোচনা।

KD The Devil song controversy: ‘অশ্লীলতার শীর্ষে’, তীব্র সমালোচনায় নোরা-সঞ্জয়! তোপের মুখে ‘কেডি: দ্য ডেভিল’

তবে, সেদিন রাজের উপস্থিতিতে দেব এবং শুভশ্রীকে নিয়ে, যেভাবে মশকরা হয়েছে, তা নিয়ে আলোচনা তুঙ্গে। একটি অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে দাঁড়িয়ে ছিলেন দেব। সেখানেই এক বয়স্ক মানুষের সঙ্গে দিব্যি কথোপকথন হচ্ছিল তার। এবং, তারপর সেই মহিলার নাম জিজ্ঞেস করতেই দেব জানতে পারেন, তার নাম শুভশ্রী। এটুকু শুনেই দেবের মুখ ছিল দেখার মত। সামনে বসে ছিলেন দেব। দর্শকাসনে, বসে আছেন রাজ। দেব সোজাসুজি বললেন, আরেহ! সবাই হাসছে কেন? আর কারওর নাম কি শুভশ্রী হতে পারে না? 

সামনে তখন ছিলেন রাজ। তিনি যেন না হেসে পারলেন না। সঙ্গে সঙ্গে ঘুরে তাকালেন। প্রসঙ্গে, যদিও বা রাজ দেব-শুভশ্রীর সিনেমা নিয়ে বেজায় উচ্ছ্বসিত। তিনি এই ছবি পরিচালনা করছেন না, সেকথা জানিয়েছেন। তবে, বাকিদের মত তিনিও বেশ আনন্দে আছেন। 
  

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker