0%

Entertainment Latest Live Updates: দার্জিলিং থেকে বাংলার হৃদয়, প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক প্রকাশ

‘দ্য রাজা সাব’ সিনেমা চলাকালীন এক অভাবনীয় ঘটনায় উত্তাল হয়ে উঠল সিনেমা হল। সুপারস্টার প্রভাস অভিনীত এই বহুল প্রতীক্ষিত ‘দ্য রাজা সাব’ (The Raja Saab) শো চলাকালীন তাঁর উচ্ছ্বসিত ভক্তদের আরতি ও আতশবাজি ফাটানোর কারণে হলের ভেতরে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। সৌভাগ্যবশত বড় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে কয়েকজন দর্শক ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্য চলাকালীন প্রভাসের এন্ট্রি হতেই কিছু ভক্ত আবেগে মেতে ওঠেন। তাঁরা হলের ভেতরেই আরতি শুরু করেন এবং সঙ্গে সঙ্গে আতশবাজি ফোটাতে থাকেন। প্রথমে অনেকেই বিষয়টিকে উৎসবের আনন্দ হিসেবেই দেখেছিলেন, কিন্তু হঠাৎ করে একটি আতশবাজি সিটের পর্দা ও ডেকোরেশনে গিয়ে পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় ভরে যায় গোটা হল।

আরও পড়ুন: তাহসানের ব্যক্তিজীবনে ফের ভাঙন, রোজার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে কি বললেন?

এই ঘটনায় দর্শকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই দ্রুত হল ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিনেমা হলের কর্মীরা তৎপর হন এবং ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনার পরপরই ওই শো বন্ধ করে দেওয়া হয় এবং দর্শকদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।

  • Jan 11, 2026 18:25 IST

    Shohini Sengupta: অনলাইনের যুগে সোহিনীর মন পড়ে থাকে পাড়ার মুদির দোকানে!

    বাংলা নাট্যজগতে এক উজ্জ্বল মুখ সোহিনী বলেন, ‘আমি মানুষদের ছেড়ে দিতে পারি না। এটা আমার খুব খারাপ স্বভাব, আমাকে যে যতই কষ্ট দিক! আমি ওই অতীত বা কাউকেই ছেঁড়ে দিতে পারি না। এই যেমন খুব সহজ একটা বিষয়, এখন তো ব্লিনকিটে জিনিসপত্র অর্ডার করলে অনেক সুবিধা হয়, খুব দ্রুত এবং বাইরে না বেরিয়ে পাওয়া হাতে পাওয়া যায়। কিন্তু  আমার মনে হয় যে, আহারে ব্রজোটার (বাড়ির কাছের মুদীর দোকানদার) বিক্রি হল না। তখন অনলাইন অর্ডার না করে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার তাঁর দোকানে যায়।’

  • Jan 11, 2026 17:13 IST

    OTT Series: ওটিটিতে সুপারহিটের ঝড়!

    ওটিটিতে সুপারহিটের ঝড়! সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘পঞ্চায়েত সিজন ৫’। ফুলেরা গ্রামের সরল মানুষদের জীবনের গল্প আবারও দর্শকের মন ছুঁয়ে যাবে বলেই আশা করছেন অনেকে। সচিবজি, প্রহ্লাদ চা-ওয়ালা ও বিধায়কের রাজনীতি নিয়ে এই সিজনে সামাজিক প্রেক্ষাপট আরও গভীরে দেখা যেতে পারে।

  • Jan 11, 2026 15:25 IST

    Prashant Tamang Dies: প্রশান্ত তামাংয়ের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

    গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাংয়ের (Prashant Tamang) আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত ও বিনোদন জগৎ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শোক প্রকাশ করে এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত জনপ্রিয় গায়ক ও জাতীয় খ্যাতিসম্পন্ন শিল্পী প্রশান্ত তামাং-এর আজকের আকস্মিক ও অকালপ্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
    দার্জিলিং পাহাড়ে তাঁর শিকড় এবং একসময় কলকাতা পুলিশের সঙ্গে তাঁর যুক্ত থাকার স্মৃতি তাঁকে আমাদের বাংলার মানুষের কাছে বিশেষভাবে আপন করে তুলেছিল। আমি তাঁর পরিবার, বন্ধু-পরিজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

  • Jan 11, 2026 14:04 IST

    Amitabh Bachchan: সুরাটে বিগ বি-কে ঘিরে উন্মাদনা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

    বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন সুরাট বিমানবন্দরে ভক্তদের ভিড়ে কার্যত আটকে পড়েন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীদের ঘিরে রেখেও অমিতাভ বচ্চনকে এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল। চারপাশে অসংখ্য মানুষ মোবাইল ফোন হাতে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত, কেউ কেউ আবার কাছ থেকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কিও শুরু করেন।

  • Jan 11, 2026 13:02 IST

    Priyanka chopra: আন্তর্জাতিক স্বীকৃতিতে নতুন মাইলফলক ছুঁলেন প্রিয়াঙ্কা চোপড়া

    গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এর মঞ্চে প্রতিনিধিত্ব করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra)। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে তাঁর উপস্থিতি ভারতীয় বিনোদন জগতের জন্য এক গর্বের মুহূর্ত।

  • Jan 11, 2026 12:38 IST

    Kalipataka: টাইটেল ট্র্যাকেই ঝড় তুলল ‘কালীপটকা’, ওটিটিতে আসছে স্বস্তিকার নতুন চমক

    ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখোপাধ্যায় (swastika mukherjee) অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘কালীপটকা’ (Kalipataka)। গতকাল ‘কালীপটকা’-র টাইটেল ট্র্যাক মুক্তির পর থেকেই দর্শকমহলে উন্মাদনা তৈরি হয়েছে। 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker