0%

Gautam Gambhir: গম্ভীরের হাতে এলো নতুন অস্ত্র! কোহলি বা রোহিত নন, এই তারকাকে কাজে লাগিয়ে জিতবেন বিশ্বকাপ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর আফ্রিকার মাটিতে বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team)। মনে করা হচ্ছে যে সেই বিশ্বকাপেও (2027 ODI World Cup) ভারতীয় ব্যাটিংয়ের মূল ভরসা হতে চলেছেন অভিজ্ঞ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli)। তবে এই দুই তারকাকে কেন্দ্র করে নয়, বরং বোলিংকে ক্ষুরধার করে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামতে চান গম্ভীর। আর সেই লড়াইয়ে তার প্রধান ও নতুন ভরসা হয়ে উঠতে পারেন দীর্ঘদেহী তরুণ ফাস্ট বোলার গুরনূর ব্রার (Gurnoor Brar)।

এই মুহূর্তে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। আর সেই সিরিজের ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাতারাতি ভারতীয় সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন তরুণ পাঞ্জাবি স্পিডস্টার গুরনুর ব্রার। প্রথম বৃষ্টিবিঘ্নিত ওডিআই ম্যাচে ৫ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচ করে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। আর দ্বিতীয় ওডিআই ম্যাচে পুরো ১০ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে নিলেন ৩ টি উইকেট।

আগামী ওডিআই বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। আর সেই দেশের পিচ যে ফাস্ট বোলারদের অতিরিক্ত সাহায্য করে থাকে সে কথা সকলেই জানেন। আর ভারতীয় দলের এই নতুন গতিদানব নিয়মিত ঘন্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতি বেগে বোলিং করছেন। তার উপস্থিতি বিপক্ষ দলগুলির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৪০১ রান তোলার পর ব্রারের বোলিংয়ে ভর করে ১৭১ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল।

আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

২০২২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে গুরুনুরের। কিন্তু তার প্রতিভার প্রথম বড় ঝলক দেখা যায় ২০২৪-২৫ ঘরোয়া ক্রিকেট মরশুমে। এই সময় পাঞ্জাবের হয়ে ১২ টি রঞ্জি ম্যাচ খেলে ৩৩টি উইকেট নেন গুরুনুর। দুর্দান্ত গতির পাশাপাশি বোলিংয়ে অসাধারণ নিয়ন্ত্রণ তাকে করে তুলেছে গৌতম গম্ভীরের ফেভারিট। তাই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিরিজে তাকে ভারতীয় জার্সি গায়ে চাপানোর সুযোগ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতীয় দলে রোহিতের ভূমিকা বদলাচ্ছে! বড় আপডেট এলো গম্ভীরের কোচিং টিম থেকে

গত আইপিএলে ১ কোটি ৩০ লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু সেখানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাননি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করার ফলস্বরপ তিনি জায়গা পেয়েছিলেন ভারতীয় দলে। আর প্রথম সিরিজেই যে পারফরম‍্যান্স তিনি করেছেন, তারপর আশা করাই যায় যে আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলে তাকে আবারও একবার দেখা যাবে।

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker