0%

Jio-র IPO-র আগে বড় সিদ্ধান্ত! ইশা-অনন্তকে টেক্কা দিয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন আকাশ আম্বানি

সবদিক নিউজ: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, জিও প্ল্যাটফর্মস লিমিটেড তার IPO-র আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মিন্ট-এর রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটি আকাশ আম্বানিকে (Akash Ambani) ৫ বছরের জন্য তার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। যা গত ৯ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। জিও প্ল্যাটফর্মসের নেতৃত্ব প্রদানের পাশাপাশি আকাশ তাঁর ভাই এবং বোন তথা অনন্ত আম্বানি ও ইশা আম্বানির মধ্যে প্রথম ম্যানেজিং ডিরেক্টরের পদ পেলেন। এদিকে, কোম্পানিটি লিস্টিংয়ের অনুমোদন চেয়ে শীঘ্রই সেবি-র (SEBI) কাছে তার ড্রাফট রেড হেরিং প্রসপেক্টাস (DRHP) দাখিল করবে। এমতাবস্থায়, নেতৃত্বের এই পুনর্গঠনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ম্যানেজিং ডিরেক্টর হলেন আকাশ আম্বানি (Akash Ambani):

ইতিমধ্যেই কোম্পানিটি গত ৭ মে কর্পোরেট বিষয়ক মন্ত্রকে দাখিল করা নথিতে জানিয়েছে, ‘সংস্থাটির সদস্যদের অনুমোদন সাপেক্ষে, আকাশ এম. আম্বানিকে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হলো। তাঁর কার্যকাল ৫ বছরের জন্য কার্যকর থাকবে, যা ৯ এপ্রিল, ২০২৬ থেকে শুরু। তাঁর পারিশ্রমিক এবং অন্যান্য শর্তাবলী নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির সুপারিশের ভিত্তিতে নির্ধারিত হবে।’ কোম্পানির নথি অনুযায়ী, এই সিদ্ধান্তটি গত ৯ এপ্রিল জিও প্ল্যাটফর্মসের বোর্ড মিটিংয়েই নেওয়া হয়েছিল।

Akash Ambani gets important position ahead of Jio's IPO.

মুকেশ আম্বানির জ্যেষ্ঠপুত্র আকাশ: জানিয়ে রাখি যে, আকাশ আম্বানি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানির জ্যেষ্ঠপুত্র । তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। স্নাতক শেষ করার পরপরই, ২০১৪ সালে তিনি গ্রুপের টেলিকম ইউনিট, রিলায়েন্স জিও ইনফোকমে একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২২ সালের জুন মাসে তিনি রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান নিযুক্ত হন।

 মাত্র ২৯ বছর বয়সেই ৬০০ কোটির মালিক! আচমকাই মৃত্যু এই বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড়ের

বোর্ডে কারা থাকছেন: উল্লেখ্য যে, কোম্পানিটি জিয়া জয়দেব মোদীকে একজন স্বতন্ত্র ডিরেক্টর হিসাবে নিযুক্ত করেছে। তিনি এজেডবি অ্যান্ড পার্টনার্সের কো-ফাউন্ডার এবং ম্যানেজিং পার্টনার। তাঁকে ৫ বছরের মেয়াদের জন্য জিও প্ল্যাটফর্মস-এর বোর্ডে যুক্ত করা হয়েছে। এই নিয়োগ ২১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এদিকে, বোর্ডে জিয়া মোদীর যোগদানের ফলে জিও প্ল্যাটফর্মসের বোর্ড সদস্য সংখ্যা বেড়ে দশ হয়েছে। অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অনন্ত আম্বানি, আকাশ আম্বানি, ইশা আম্বানি, মুকেশ আম্বানি, হারগ্রিভস খৈতান, শুমিত ব্যানার্জি, দীনেশ কানাবার, মনোজ মোদি এবং রামিন্দর গুজরাল।

 ছিলেন ময়দানের বটবৃক্ষ, না ফেরার দেশে টুটু বসু! শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

জিও-র IPO-র প্রস্তুতি: কোম্পানিটির আসন্ন IPO ভারতে কোনও বেসরকারি কোম্পানির করা এযাবৎকালের বৃহত্তম IPO হবে বলে অনুমান করা হচ্ছে। মর্গান স্ট্যানলি এবং সিটি রিসার্চের বিশ্লেষকরা জিও প্ল্যাটফর্মসের ভ্যালু য়েশন প্রায় ১৩৩ বিলিয়ন ডলার বলে অনুমান করেছেন। এদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি গত ২৪ এপ্রিল চতুর্থ-ত্রৈমাসিক আয়ের বিবৃতিতে বলেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা জিও প্ল্যাটফর্মসের লিস্টিংয়ের দিকে স্থিরভাবে এগিয়ে যাচ্ছি। এটি কোম্পানির যাত্রাপথে একটি ঐতিহাসিক মাইলফলক হসাবে প্রমাণিত হবে।’

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker