0%

Semi Conductor Hub: সেমি-কন্ডাক্টর হাবে পরিণত হবে ভারত, Intel-3DGS-র সঙ্গে স্বাক্ষর হয়ে গেল মউ!

ভুবনেশ্বর: প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নপূরণ। সেমি-কন্ডাক্টর হাবে পরিণত হচ্ছে ভারত। দেশের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে বড় পদক্ষেপ ওড়িশা সরকারের। ভারতে উন্নত সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার জন্য ওড়িশা সরকার গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষর করল ইন্টেল এবং 3DGS। মউ স্বাক্ষরের পরই অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ওড়িশা সরকার ও ইন্টেলের মধ্যে এই অংশীদারিত্ব উচ্চ-প্রযুক্তি উৎপাদনকে আরও উৎসাহিত করবে। বিনিয়োগ  আনতে এবং ভারতে চিপ শিল্পে নতুন সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেল, যোগাযোগ, সম্প্রচার, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

অশ্বিনী বৈষ্ণব লিখেছেন, “ভারতে সাবস্ট্রেট উৎপাদন প্রযুক্তি আনার জন্য একটি মউ (MoU) স্বাক্ষর করায় ওড়িশা সরকার, ইন্টেল এবং ৩ডিজিএস-কে অভিনন্দন। আমরা আশা করি, এটি ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে আরও এগিয়ে নিয়ে যাবে”।

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন যে বিশ্বের সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে ওড়িশা বড় পদক্ষেপ করেছে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরিতে এবং দেশকে চিপ প্যাকেজিংয়ে শীর্ষস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালেই ওড়িশায় সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছিল, যার মধ্যে সিক্সএম প্রাইভেট লিমিটেড এবং ৩ডি গ্লাস সলিউশনস ইনকর্পোরেটেডের প্রকল্পও রয়েছে। সিক্সএম,  ক্লাস-সিক ওয়েফার ফ্যাব লিমিটেডের সহযোগিতায় ভুবনেশ্বরের ইনফো ভ্যালিতে ভারতের প্রথম বাণিজ্যিক কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker