0%

TMC led panchayet chief hurled with eggs at Kalna

এবার কালনাতেও ডিম-থেরাপি! একাধিক ক্ষেত্রে দেদার দুর্নীতির অভিযোগে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ চেপে রেখেছিলেন জনতা। বৃহস্পতিবার তাঁকে হাতের কাছে পেয়েই চলল ডিম হামলা। উঠল ‘চোর’ স্লোগানও। এসবের জেরে তিনি মাটিতে লুটে পড়েন। ঘটনা ব্যাপক শোরগোল কালনার সাতগাছিয়া পঞ্চায়েত এলাকায়। পরে অবশ্য প্রধানকে ডিম হামলা থেকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। এনিয়ে পরপর বেশ কয়েকটি জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার ডিম হামলার মুখে পড়লেন কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল। এদিন প্রধান পঞ্চায়েতে আসার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর তিনি পঞ্চায়েত থেকে বের হতেই এলাকাবাসী তাঁর উপর ডিম ছুড়তে শুরু করে, সেইসঙ্গে চলে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।

বৃহস্পতিবার ডিম হামলার মুখে পড়লেন কালনার সাতগাছিয়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল। এদিন প্রধান পঞ্চায়েতে আসার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর তিনি পঞ্চায়েত থেকে বের হতেই এলাকাবাসী তাঁর উপর ডিম ছুড়তে শুরু করে, সেইসঙ্গে চলে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। কালনার বিজেপি বিধায়ক, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই চড়াও হন তাঁরা। একের পর এক ডিম হাতে হরেকৃষ্ণবাবুর উপর ছুড়তে থাকেন। ডিমের ‘আঘাতে’ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান হরেকৃষ্ণ মন্ডল পঞ্চায়েত কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা বিধায়কের গাড়ির পাশেই রাস্তার উপর লুটিয়ে পড়েন।

এসব দেখে অবশ্য তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার ও অন্যান্য বিজেপি কর্মীরা। ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হরেকৃষ্ণবাবু দেদার দুর্নীতির সঙ্গে যুক্ত। এনিয়ে প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি এতদিন। তবে এবার বদলের জমানায় একে একে তৃণমূল নেতারা কোণঠাসা হয়ে পড়ার পর থেকেই জনতার বিক্ষোভও আছড়ে পড়ছে তাঁদের উপর। এই তালিকায় যোগ হলেন কালনার সাতগাছিয়ার পঞ্চায়েত প্রধান।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker