0%

অধিনায়কের ব্যাট উজ্জ্বল শতরান, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

পাঁচ ম্যাচের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই। চারটে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও নিষ্পত্তি হল না সিরিজের। দু’বার পিছিয়ে পড়েও টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে কামব্যাক করল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার ব্যাটে-বলে মেন ইন ব্লুকে ধরাশায়ী করলেন শেই হোপরা। প্রথমে ক্যাপ্টেনের ব্যাট থেকে এল অধিনায়কোচিত শতরান। তারপর পাঁচ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করে দিলেন ক্যারিবীয় পেসার কিমো পল। ট্রফি জয়ের জন্য শ্রেয়স আইয়ারদের অপেক্ষা করতে হবে আরও একটা ম্যাচ।

টসে জিতে এদিন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স। তবে প্রথম থেকেই অর্শদীপ সিং-মায়াঙ্ক যাদবদের দিশেহারা দেখায় ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটিংয়ের সামনে। শুরুর দিকে জুয়েল অ্যান্ড্রুর উইকেট পড়লেও রানের গতি কমতে দেননি হোপ। মারকুটে ব্যাটিংয়ে তাঁকে সঙ্গ দেন শিমরন হেটমায়ার (৩৩), শেরফান রাদারফোর্ড (৪৯) রা। শেষ পর্যন্ত হোপ ১০২ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রানের পাহাড় খাড়া করে।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker