অনুব্রত থেকে দেবাশিস! ঋতব্রত শিবিরের জেলা সভাপতিদের নাম ঘোষণা, কে কে দায়িত্ব পেলেন জানুন

বাংলা হান্ট ডেস্কঃ দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল (TMC)। শনিবার ঋতব্রতপন্থী তৃণমূলের জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হল। দেখা গেল, দায়িত্ব পেয়েছেন অনুব্রত মণ্ডল, প্রসূন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন আইপিএস) সহ একাধিক হেভিওয়েট।
একনজরে ঋতব্রত শিবিরের জেলা সভাপতিদের তালিকা
সূত্র মারফত আগেই জানা গিয়েছিল, শনিবার অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট ঋতব্রত শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন। এদিন সেই জল্পনায় শিলমোহর পড়ল। আজকের বৈঠকে অনুব্রত সশরীরে উপস্থিত না থাকলেও বীরভূমের জেলা সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর কে কে জেলা সভাপতির দায়িত্ব পেলেন দেখে নিন।
আরও পড়ুনঃ চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা! কীভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন
আলিপুরদুয়ারঃ বিনোদ মিঞ্জ
জলপাইগুড়িঃ মহুয়া গোপ
দার্জিলিংঃ রঞ্জন সরকার
উত্তর দিনাজপুরঃ সন্দীপ বিশ্বাস
দক্ষিণ দিনাজপুরঃ আনিসুর রহমান
মালদহঃ প্রসূন বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন আইপিএস)
মুর্শিদাবাদঃ অপূর্ব সরকার (ডেভিড)
কৃষ্ণনগরঃ জেবের শেখ
রানাঘাটঃ দেবাশিস গাঙ্গুলি
বসিরহাটঃ বুরহানুল মুকাদ্দিম (লিটন)
যাদবপুর-ডায়মন্ড হারবারঃ শুভাশিস দাস
সুন্দরবনঃ গনেশ মণ্ডল
দক্ষিণ কলকাতাঃ দেবাশিস কুমার
উত্তর কলকাতাঃ সন্দীপন সাহা
হাওড়া (শহরাঞ্চল): সৃষ্টিধর ঘোষ
হাওড়া (গ্রামীণ): অরুণাভ সেন (রাজা)
হুগলি-শ্রীরামপুরঃ সন্তোষ সিং (পাপ্পু)
আরামবাগঃ উত্তম কুণ্ডু
বীরভূমঃ অনুব্রত মণ্ডল
বাঁকুড়াঃ রথীন বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়াঃ উজ্জ্বল কুমার
মেদিনীপুর পশ্চিমঃ প্রদীপ সরকার
ঘাটালঃ সঞ্জয় পান
পূর্ব বর্ধমানঃ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চিম বর্ধমানঃ নরেন্দ্রনাথ চক্রবর্তী
জেলা সভাপতিদের পাশাপাশি এদিন নতুন তৃণমূলের মুখপাত্রদের নামও ঘোষণা করেছেন ঋতব্রত। তিনি জানান, প্রধান মুখপাত্র প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখপাত্রের দায়িত্ব সামলাবেন স্নেহাশিস চক্রবর্তী, আখরুজ্জামান, সুদীপ রাহা, কোহিনূর মজুমদার, শান্তনু সেন, সন্দীপন সাহা, অপূর্ব সরকার (ডেভিড)।
ঋতব্রত জানান, আপাতত এই ৮ জনই নতুন তৃণমূলের মুখপাত্রের দায়িত্ব সামলাবেন। আগামীদিনে আরও কেউ দায়িত্ব পেলে সেই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।



