আবেদনের শেষ দিন আজ, কলকাতার কোথায় মিলছে জনকল্যাণ শিবিরের পরিষেবা?

সবদিক নিউজ: নাগরিকদের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কারণে এই শিবিরের আয়োজন করেছে রাজ্যের নতুন সরকার। এখানে থেকে অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য সকল প্রকল্পের আবেদনের সুবিধা মিলছে। তাই মাত্র একদিনেই জনপ্রিয় হয়ে উঠেছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)।
আজই শেষ দিন, কোথায় চলছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)
সোমবার থেকে চালু হয়েছে জনকল্যাণ শিবির (Janakalyan Shibir)। এই শিবির কেন্দ্রে রাজ্য সরকার বহু প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজ্যের মিউনিসিপালিটি কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েতে হচ্ছে এই শিবির। তবে বহু মানুষের মনে প্রশ্ন হল এই শিবের কত দিন পর্যন্ত চলবে। পাশাপাশি এই শিবির কতক্ষণ পর্যন্ত খোলা থাকছে। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিস্তারিত তথ্য (Janakalyan Shibir)।

মাধ্যমিকের মেধাতালিকায় বড়সড় রদবদল, স্ক্রুটিনি-রিভিউয়ে বেড়ে গেল কৃতীদের সংখ্যা
বোরো ১: উত্তরায়ণ কমিউনিটি হল। ১বি, গোপাল চন্দ্র চ্যাটার্জি রোড, কলকাতা–৭০০০০২
বোরো ২: স্টার কমিউনিটি হল। ৩ স্টার লেন, হাতিবাগান, কলকাতা–৭০০০০৬
বোরো ৩: খনিখালায়া। ৩৪ ইউ.সি. ব্যানার্জি রোড, কলকাতা–৭০০০৫৪
বোরো ৪: বিদ্যাসাগর কমিউনিটি হল। ১/১/২ বিদ্যাসাগর স্ট্রিট, কলকাতা–৭০০০০৯
বোরো ৫: আরবান প্রাইমারি হেলথ সেন্টার। ৫৩/১ কলেজ স্ট্রিট (কলেজ স্কোয়ার), কলকাতা–৭০০০৭৩
বোরো ৬: উপহার কমিউনিটি হল। ১৪০ আনন্দ পালিত রোড, কলকাতা–৭০০০১৪
বোরো ৭: সুভানন্দন কমিউনিটি হল অফিসের ১ম তলা। ৯/১এ এ. জে. সি. বোস রোড, কলকাতা–৭০০০১৭
বোরো ৮: উদয়পন কমিউনিটি হল। বিবেকানন্দ পার্ক, লেক টেরেস রোড, কলকাতা–৭০০০২৯
বোরো ৯: বোরো ৯ অফিস। ১১ বেলভেডিয়ার রোড, কলকাতা–৭০০০২৭
বোরো ১০: উত্তরায়ণ কমিউনিটি হল। ১৭ই, গল্ফ ক্লাব রোড, জোড়াবস্তি, কলকাতা–৭০০০৩৩
বোরো ১১: বাঁশদ্রোণী সম্মিলনী ক্লাব। পিপুকুর রোড, ওয়ার্ড নং ১১৩, কলকাতা–৭০০০৭০
বোরো ১২: ইছাপুরম কমিউনিটি হল। ৪৩২ রায়দিঘা/রায়দাঙ্গা, চক্রবর্তী পাড়া, কলকাতা–৭০০১০৭
বোরো ১৩: মন্যতা কমিউনিটি হল। ডি.এইচ. রোড, বেহালা, কলকাতা–৭০০০৩৪
বোরো ১৫: বোরো ১৫ অফিস প্রাঙ্গণ। কলকাতা–৭০০০২৪
বোরো ১৬: কমিউনিটি হল। ২৮/১৬ জেমস লং সরণি, কলকাতা–৭০০০০৮
প্রসঙ্গত কলকাতার পাশাপাশি গোটা রাজ্য জুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির চলছে। পুরসভা এলাকায় ১০টি ওয়ার্ডের জন্য একটি শিবির হচ্ছে। গ্রামের দিকে আবার ৭টি গ্রাম পঞ্চায়েতের জম্য একটি শিবির করা হচ্ছে। কোনও ব্লকে ৮টা গ্রাম পঞ্চায়েত থাকলে করতে হচ্ছে ২টি শিবির।আর এই শিবির কতদিন পর্যন্ত চলবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৭ তারিখ পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি সকাল দশটা থেকে শুরু হচ্ছে এই শিবির বিকেল ৫ টা পর্যন্ত (Janakalyan Shibir)।




