0%

আমিরের নতুন ছবিতে সঙ্গীত পরিচালক অরিজিত্‍! কোন তথ্য সামনে এলো?

রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে দেখা যায় আমির খানকে। সোমবার সকালে জানা যায়, জিয়াগঞ্জে অরিজিত্‍ সিংয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন আমির। কয়েক দিন আগে প্লেব্যাক গাওয়া থেকে অবসর ঘোষণা করেছেন গায়ক। তিনি রাজনীতিতে আসবেন কিনা, তা নিয়ে ঢের জল্পনায় জল পড়ল বলে! এমন সময়ে গায়কের জন্য মুর্শিদাবাদে আমির।

গায়কের ঘনিষ্ঠ একজন TV9 বাংলাকে যাবতীয় খুঁটিনাটি জানালেন। তাঁর কথায়, ”আমির বুধবার পর্যন্ত মুর্শিদাবাদে থাকবেন। নতুন ছবির পরিকল্পনা করছেন আমির খান। সেই ছবিতে সঙ্গীত পরিচালকের আসনে থাকছেন অরিজিত্‍ সিং। দু’ জনে মিলে সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। গানের রেকর্ডিং চলছে। আমিরের বেশ ভালো সময় কাটছে অরিজিতের বাড়িতে। তিনি দাবা খেলায় সকলকে হারিয়ে দিচ্ছেন। ছাদে উঠে ঘুড়ি ওড়াচ্ছেন তারকা, সেই ছবি সকলের চোখের সামনে এসেছে।”

লক্ষণীয় আমিরের ছবিতে সঙ্গীত পরিচালনার ব্যাপারে অরিজিতের সঙ্গে নাকি আগেই কথা হয়েছিল তারকার। তবে প্লেব্যাক থেকে গায়ক অবসর ঘোষণা করার পর, আমির নাকি মনে করেছেন, তিনি যে কাজ করতে চাইছেন অরিজিতের সঙ্গে, সেই বিষয়ে সামনাসামনি বসে কথা বলে, কাজ এগিয়ে নিয়ে যাবেন। পুরো বিষয়টা দর্শকের সামনে আসতে অনেকটাই সময় লাগবে।

এই মুহূর্তে আমির মুর্শিদাবাদে থাকার কারণে বাংলার খাবারের স্বাদ চেখে দেখছেন। আমিরকে দেখার জন্য ভিড় জমে যাচ্ছে। আমির-অরিজিত্‍ একসঙ্গে একবার ছাদে এলেও, গায়ক সরে যান মিডিয়ার সামনে থেকে। তবে আমির তাঁর এই সফরের খুঁটিনাটি অনুরাগীদের সামনে আনতে পিছপা হচ্ছেন না।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker