‘আমি আজীবন কৃতজ্ঞ থাকব’, মমতার হাত থেকে ‘বঙ্গবিভূষণ’ পেয়ে কি বললেন ইমন?

Entertainment Latest Live News Updates: একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজ্য সরকারের উদ্যোগে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননায় ভূষিত হলেন বাংলার একঝাঁক কৃতী মানুষ। শনিবারের বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন।
সঙ্গীত জগতে অনন্য অবদানের জন্য এ বছরের বঙ্গবিভূষণ সম্মান পেলেন জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী। সম্মান গ্রহণের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মায়ের কাছে রাখা মাতৃশমার হাত থেকে নেওয়া পুরস্কার। ধন্যবাদ দিদি রাজ্যের সর্বচ্চো সন্মান দেওয়ার জন্য। আমি আজীবন কৃতজ্ঞা থাকব। সঙ্গীত এর পথে থকব। বঙ্গবিভূষণ। জয় জগন্নাথ।”
Feb 22, 2026 19:48 IST
Priyanka Chopra: হলিউডে পথচলা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে, হলিউডে তাঁর পথচলা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, তিনি কখনও বলিউড ছেড়ে যেতে চাননি। তবে হিন্দি ছবিতে কাজ করার সময় নিজেকে কিছুটা সীমাবদ্ধ মনে হতো। তাঁর কথায়, “আমি কখনও বলিউড ছাড়তে চাইনি। কিন্তু শিল্পী হিসেবে নিজেকে আরও বিস্তৃত করতে চেয়েছিলাম। নতুন ও রোমাঞ্চকর সুযোগ খুঁজতেই আমেরিকায় কাজ শুরু করি।” তিনি আরও যোগ করেন, “প্রায় বারো বছর পর মনে হচ্ছে আমি সত্যিই নিজের পছন্দমতো অসাধারণ কাজ বেছে নেওয়ার গতি খুঁজে পেয়েছি। এটা সহজ ছিল না।”
Feb 22, 2026 17:53 IST
Prakash Raj: বিতর্কে ‘দ্য কেরালা স্টোরি ২’, সম্প্রীতির বার্তা প্রকাশ রাজের
‘দ্য কেরালা স্টোরি ২’ ঘিরে অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)-এর মন্তব্যে নতুন মাত্রা পেল। ‘দ্য কেরালা স্টোরি ২’ ছবির ঝলক প্রকাশ্যে আসতেই দেশজুড়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ রাজ সামাজিক মাধ্যমে কেরলের বহুমাত্রিক খাদ্যসংস্কৃতির ছবি তুলে ধরেছেন।
Feb 22, 2026 16:26 IST
Chandan Sen: সিপিএম থেকে তৃণমূলে প্রতীক উর, প্রশ্ন তুললেন চন্দন সেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাত ধরে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীক উর রহমান। এই প্রসঙ্গে অভিনেতা-নাট্যকার চন্দন সেন বলেন, ক্ষতি একটা হতেই পারে। যে সমস্ত মানুষজন বামপন্থীদের দিকে তাকিয়ে থাকে বা তাকিয়ে থেকেছে, তাঁদের কাছে এটা একটা বিভ্রান্তিকর ঘটনা হয়ে উঠতে পারে। কারণ আদর্শভিত্তিক রাজনীতি থেকে হঠাৎ করে অন্য রাজনৈতিক শিবিরে চলে যাওয়া স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলে।
Feb 22, 2026 14:56 IST
International Mother Language Day: ছায়ানটের একুশে উদযাপন
প্রতিবছরের মতো এবারও একুশের চেতনাকে ধারণ করে সংগীত, আবৃত্তি ও কথনে বিশেষ আয়োজন করে ছায়ানট। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। শনিবার সকালে ছায়ানটে অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর নিবেদন।
Feb 22, 2026 13:45 IST
Shikhar Dhawan Wedding: সঙ্গীত থেকে সিঁদুরদান, স্বপ্নের বিয়েতে শিখর-সোফির আবেগঘন মুহূর্ত
শিখর ধাওয়ান সম্প্রতি তাঁর প্রেমিকা সোফি শাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শনিবার অনুষ্ঠিত হয় তাঁদের বর্ণাঢ্য বিবাহ অনুষ্ঠান। সামাজিক মাধ্যমে বিয়ে, সঙ্গীত ও হলুদের একাধিক মুহূর্তের ঝলক ভাগ করে নেন নবদম্পতি।
Feb 22, 2026 12:37 IST
Banga Bibhushan 2026: বঙ্গবিভূষণ পেয়ে আবেগে ভাসলেন শ্রীজাত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলার একঝাঁক কৃতী ব্যক্তিত্বকে এ বছরের বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননায় ভূষিত করল রাজ্য সরকার। শনিবার আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সমাজের নানা ক্ষেত্রের কৃতীদের হাতে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহিত্যে বঙ্গবিভূষণ সম্মান পেলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।



