0%

ইরানের ভয়েই ব্রিটেন থেকে বোমারু বিমান সরাল আমেরিকা! অবশেষে স্বীকারোক্তি ট্রাম্পের

ব্রিটেনের মার্কিন ঘাঁটি র‍্যাফ ফায়ারফোর্ড থেকে থেকে সমস্ত বোমারু বিমান সরিয়ে ফেলেছে আমেরিকা। রবিবারই এই ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান উড়ে গিয়েছে আমেরিকায়। জল্পনা চলছিল ইরানের হামলার ভয়েই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। এবার সেই ইস্যুতে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নাম না নিলেও তিনি জানালেন, “কিছু হুমকি ছিল। বিমানগুলো এমনি এমনি উড়ে যায়নি।”

ট্রাম্প ইরানের নাম না নিলেও ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের দাবি, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (IRGC) ব্রিটিশ নাগরিকদের ভাড়া করে এই ঘাঁটিতে হামলার ছক কষেছিল। জানা যাচ্ছে, ২০২৫ সালে ইউক্রেন যেমন ট্রাকের ভেতরে ড্রোন লুকিয়ে রাশিয়ার ভেতরে হামলা করেছিল ঠিক একই কায়দায় র‍্যাফ ফায়ারফোর্ডে হামলার পরিকল্পনা করা হয়। গোয়েন্দাদের কাছে খবর ছিল, বিরাট বড় পরিসরে হামলার ছক কষেছিল ইরান। প্রথম হামলা ব্যর্থ হওয়ার পর আর কোনওরকম ঝুঁকি নেয়নি আমেরিকা। তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নেওয়া হয় সব বিমান।

সোমবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “কিছু হুমকি ছিল। বিমানগুলো এমনি এমনি ওড়ে যায়নি।”

জানা গিয়েছে, ইরানের উপর সাম্প্রতিক হামলায় ইংল্যান্ডের এই ঘাঁটি ব্যবহার করেছিল আমেরিকা। তবে তড়িঘড়ি সব বোমারু বিমান সরিয়ে নেওয়া প্রসঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন রবিবার বিবৃতি দিয়ে জানায়, ““র‍্যাফ ফায়ারফোর্ড-এ মোতায়েন করা আমেরিকার সমস্ত বোমারু বিমানই নিজ নিজ ঘাঁটিতে (হোম স্টেশন) ফিরে গিয়েছে।” কিন্তু কেন বিমানগুলি সরিয়ে নেওয়া হল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে ব্রিটেন সরকার কোনও মন্তব্য করবে না।” এই জল্পনার মাঝেই সোমবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “কিছু হুমকি ছিল। বিমানগুলো এমনি এমনি ওড়ে যায়নি।”

উল্লেখ্য, পশ্চিম ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে অবস্থিত র‍্যাফ ফায়ারফোর্ডে ক’দিন আগেই জঙ্গি হামলার ছক বানচাল করেছে পুলিশ। পার্শ্ববর্তী গ্রাম থেকে এক ব্যক্তি তদন্তকারীদের ফোন করে জানায় ৩টি সন্দেহজনক সাদা গাড়ি বায়ুসেনা ঘাঁটির দিকে এগোচ্ছে। ওই গ্রাম থেকে সেনা ঘাঁটির দূরত্ব মাত্র এক মিনিটের। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে প্রশাসন। সশস্ত্র পুলিশ গিয়ে ৫ জনকে আটক করে। তিনটি গাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক পাওয়া যায়। এই ঘটনায় ট্রাম্প বলেন, “আমরা জানি কারা এর নেপথ্যে রয়েছে। এরা ইরানের সঙ্গে যুক্ত।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker